BCCI: সিনিয়র ক্রিকেটারদের সঙ্গেই শুধু নয়, সহকর্মীর সঙ্গেও সংঘাত গম্ভীরের! স্ক্যানারের তলায় সাপোর্ট স্টাফরাও

ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও সাফল্য পাননি। তার উপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এরপর অস্ট্রেলিয়া সফরে গিয়ে হতাশাজনক পারফরম্যান্স। এরপরই ভারতীয় দলের হেড কোচকে নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। ভারতীয় দলের সাজঘরের নানা খবর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এবার সামনে এল আরও একটি চাঞ্চল্যকর তথ্য।

শুধু সিনিয়র ক্রিকেটারই নয় একইসঙ্গে নিজের সার্পোট স্টাফদের সঙ্গেও সম্পর্কে ভাঙন ধরেছেন গম্ভীরের। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে অস্ট্রেলিয়া সফরে একটি ঘটনার কথা তুলে ধরা হয়েছে। একদিন অনুশীলনে কিছুটা দেরিতে আসার জন্য হেড কোচ গম্ভীর প্রকাশ্যেই ভৎর্সনা করেন বোলিং কোচ মর্নি মরকেলক। প্রোটিয়া প্রাক্তনী বিষয়টি ভালোভাবে মেনে নেননি। তার পর থেকেই নিজেকে কিছুটা গুটিয়ে নেন মরকেল।

শৃঙ্খলার বিষয়ে বরাবরই কঠোর গম্ভীর। তিনি ভারতীয় দলে তারকা সংস্কৃতি বন্ধ করতে চান বলেই খবরে উঠে এসেছে। কিন্তু সহকর্মীকে প্রকাশ্যে তিরস্কার করার যে ঘটনা উঠে এসেছে তা নতুন বিতর্কের সূত্রপাত ঘটিয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, একদিন ব্যক্তিগত কারণে দলীয় বৈঠকে যোগ দিতে দেরি করেছিলেন মরকেল। তার জন্য তাঁকে প্রকাশ্যে ভৎর্সনা করেন গম্ভীর। বিষষটি ভালোভাবে মেনে নেননি মরকেল। সিরিজের বাকি সময়ে নিজেকে অনেকটা গুটিয়ে রাখেন মরকেল।

আরও, প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে হারের পরই বিসিসিআইয়ের স্ক্যানারের তলায় আছেন টিম ইন্ডিয়ার সার্পোট স্টাফরা। সহকারী কোচ অভিষেক নায়ার এবং রায়ান টেন দশখাটে উভয়ই বিসিসিআইয়ের স্ক্যানারের তলায় আছে । রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই সাপোর্ট স্টাফদের চুক্তির মেয়াদ নিয়েও চিন্তা ভাবনা করছে। ভারতীয় দলের কোচ হওয়ার পরই নিজেই সার্পোট স্টাফ বেছে নেন গম্ভীর। মরকেলকে নিয়ে বোর্ডের একাংশের আপত্তি থাকলেও শেষ পর্যন্ত গম্ভীরের ইচ্ছেকেই প্রাধান্য দেওয়া হয়।

এক সূত্র জানিয়েছেন, ব্যাটিং কোচ অভিষেক নায়ার বিশেষ করে স্ক্যানারের আওতায় আছেন। গম্ভীর নিজেও একজন দক্ষ ব্যাটার। বোর্ড খেলোয়াড়দের কাছে জানতে চেয়েছেন অভিষেক নায়ার নতুন কিছু আমদানি করতে পেরেছেন কিনা। একইভাবে, গম্ভীরের আরও দুই সহকারীর ভূমিকা নিয়ে আলোচনা করা হচ্ছে। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফলাফল ভালো না হলে বিরাট পরিবর্তন আসতে পারে ভারতীয় দলের কোচিং স্টাফদের মধ্যে।

রোহিত শর্মা, বিরাট কোহলির মতো মহাতারকাদের সঙ্গে গম্ভীরের দূরত্ব যে তৈরি হচ্ছে তা অস্বীকার করতে পারছে না বোর্ড কর্তারাও। রোহিত, বিরাট ফর্মে নেই। সেই সঙ্গে একাধিক সিনিয়র ক্রিকেটার গম্ভীরের কোচিংয়ের ধরনে অসন্তোষ প্রকাশ করছেন বলে খবর উঠে আসছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+