ঋদ্ধিমানকে সাংবাদিকের হুমকি-কাণ্ডের তদন্তে কমিটি গড়ল বিসিসিআই

ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়ার দিনই রাতে নিজের টুইটারে ঋদ্ধিমান সাহা একটি পোস্ট করেছিলেন। যাতে একটি স্ক্রিনশট দেওয়া ছিল। তাতে দেখা গিয়েছে এক সাংবাদিককে ইন্টারভিউ না দেওয়ায় তিনি ঋদ্ধিমান সাহাকে হুমকি দিয়েছেন। ঋদ্ধির পোস্ট শোরগোল ফেলে দেয়। অবশেষে তদন্ত কমিটি গড়ল বিসিসিআই। যদিও অভিযুক্ত সাংবাদিকের লম্বা হাত থাকার কারণে বোর্ড নিরপেক্ষ তদন্ত করবে কিনা সেই সদিচ্ছা নিয়ে অনেকের মনেই রয়েছে সংশয়।

ঋদ্ধির টুইটে শোরগোল

ভদ্র, নম্র ঋদ্ধিমান তাঁর প্রথম দিনের পোস্টে লিখেছিলেন, ভারতীয় ক্রিকেটে আমার অবদানের পরও এক তথাকথিত সাংবাদিকের কাছ থেকে এই অভিজ্ঞতার সাক্ষী থাকতে হচ্ছে। সাংবাদিকতা কোথায় পৌঁছেছে তা এই ধরনের ঘটনা থেকেই প্রমাণিত। সূত্রের খবর, বিসিসিআইয়ের শীর্ষকর্তাদের ঘনিষ্ঠ যেমন ওই সাংবাদিক, তেমনই সিএবির ক্ষেত্রেও। বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের তারকাদেরও তিনি ঘনিষ্ঠ। ফলে বোর্ড আদৌ নিরপেক্ষ তদন্ত চালাতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বিভিন্ন মহলেই।

নাম জানাননি পাপালি

নাম জানাননি পাপালি

ঋদ্ধিমানের কাছে অনেকেই ওই সাংবাদিকের নাম প্রকাশের দাবি জানান। কিন্তু ঋদ্ধি স্পষ্ট জানান, সকলকেই দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত। কারও কেরিয়ার বা পরিবারকে সমস্যায় ফেলার শিক্ষা তাঁর নেই। একইসঙ্গে পরে টুইটে ঋদ্ধিমান লেখেন, আমি আহত হয়েছি এবং মোটেই ভালোভাবে নিইনি গোটা ব্যাপারকে। এ ধরনের ব্যবহার মেনে নেওয়ার প্রশ্ন নেই এবং বিষয়টি জনসমক্ষে এনেছি যাতে আর কেউ এমন পরিস্থিতির সম্মুখীন না হন। সে কারণেই ওই সাংবাদিকের পরিচয় গোপন রেখে হোয়াটসঅ্যাপে কথোপকথন প্রকাশ্যে এনেছি। মানবিকতার খাতিরে তাঁর পরিবারের কথা ভেবে এখন সেই নাম প্রকাশ্যে আনছি না। কিন্তু ভবিষ্যতে ফের এমন কিছু ঘটলে ঋদ্ধি যে বিস্তারিত তথ্য জনসমক্ষে আনবেন সে কথাও জানিয়ে দেন।

অবশেষে উদ্যোগী বোর্ড

বীরেন্দ্র শেহওয়াগ, হরভজন সিং, প্রজ্ঞান ওঝা-সহ অনেক প্রাক্তন ঋদ্ধির পাশে দাঁড়ানোয় নড়েচড়ে বসে বিসিসিআই। ঋদ্ধিকে হুমকি ও ভয় দেখানোয় অভিযুক্ত সাংবাদিকের পরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা চললেও তিনি ঋদ্ধিমানের কাছে দুঃখপ্রকাশও করেননি। কোনও বিবৃতিও দেননি। যদিও এই ঘটনার তদন্ত প্রক্রিয়া এবার শুরু করল বিসিসিআই। শেহওয়াগ-সহ কয়েকজন অন্য ক্রিকেটারদের স্বার্থে ওই সাংবাদিকের নাম প্রকাশের দাবি জানালেও ঋদ্ধি সে পথে হাঁটেননি।

তিন সদস্যের তদন্ত কমিটি

তিন সদস্যের তদন্ত কমিটি

বিসিসিআইয়ের তরফে আজ জানানো হয়েছে, ঋদ্ধিমান সাহা বোর্ডের সেন্ট্রাল কনট্রাক্টে রয়েছেন। তাঁকে একজন সিনিয়র সাংবাদিক যে হুমকি দিয়েছেন বলে অভিযোগ সেই প্রেক্ষিতে সাহার সঙ্গে কথা বলেছে বোর্ড। তারপরই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। ঋদ্ধিকে হুমকি ও ভয় দেখানোর অভিযোগের তদন্তে গঠিত কমিটিতে রয়েছে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা, বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল ও বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ সিং ভাটিয়া। সামনের সপ্তাহের গোড়াতেই তদন্তের কাজ শুরু করবে কমিটি। এদিকে, বোর্ডসূত্রে খবর, দল নির্বাচন সংক্রান্ত বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খোলায় ঋদ্ধিমানকে শোকজও করতে পারে বিসিসিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+