বিসিসিআইয়ে ভোট হবে ২২ অক্টোবর, জানাল সিওএ
বিশ্বকাপ শেষ হতেই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআই ভোটের দামামা বেজে যাবে।
বিশ্বকাপ শেষ হতেই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআই ভোটের দামামা বেজে যাবে। চলতি বছরের ২২ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সহ অন্যান্য পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনিসট্রেটরস বা সিওএ। ভোট হবে সব রাজ্যের ক্রিকেট সংস্থাগুলিতেও।

প্রাক্তন ক্যাগ কর্তা বিনোদ রাইয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের সিওএ মঙ্গলবার এক বৈঠকের পর জানিয়েছে, বিসিসিআইয়ের নির্বাচন প্রক্রিয়া ৩০ জুন থেকে শুরু হবে। পয়লা জুলাইয়ের মধ্যে কেন্দ্রীয় সহ প্রত্যেক রাজ্যের জন্য নির্বাচনী আধিকারিক নিয়োগ করবে বিসিসিআই। ১৪ অগাস্ট বিভিন্ন রাজ্যের ক্রিকেট সংস্থার সঙ্গে যুক্ত সদস্য ও ভোটারদের তালিকা তৈরি করা হবে। ওইদিনই নির্বাচনী বিধি ঘোষণা করা হবে।
১৪ সেপ্টেম্বর রাজ্য ক্রিকেট সংস্থাগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট নির্বাচিত বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনিসট্রেটরস। প্রতি রাজ্য থেকে বিসিসিআইয়ে প্রতিনিধিত্ব কে করবেন, ২৩ সেপ্টেম্বর তার তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন প্রাক্তন ক্যাগ কর্তা বিনোদ রাইয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের সিওএ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications