BCCI: ভারতীয় দলের টেস্ট পারফরম্যান্স নিয়ে চিন্তিত বোর্ড, নতুন সচিব জানালেন পদক্ষেপের কথা
টি২০ বিশ্বকাপ জিতলেও ভারতীয় দলের টেস্ট পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে একেবারেই ভালো নয়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এবং তারপর বর্ডার-গাভাসকর ট্রফিতে লজ্জাজনক ফলাফল করেছে ভারত। এরফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া। বিসিসিআই সচিব পদে অভিষেক হওয়ার পরই টিম ইন্ডিয়ার টেস্ট পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন দেবজিৎ সাইকিয়া।
রবিবারই বিসিসিআইয়ের সচিব পদে আসীন হয়েছেন দেবজিৎ সাইকিয়া। এরপর তিনি সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতীয় দলের টেস্ট পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কঠিন সময় কাটিয়ে উঠতে বোর্ড যে পদক্ষেপ নিচ্ছে তাও জানিয়ে রাখলেন নতুন সচিব।

একইসঙ্গে তিনি আরও বলেন, আমাদের সামনে টি২০ সিরিজ এবং তারপরে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় ইভেন্টে আছে। পাশাপাশি আমাদের টেস্ট নিয়েও ভাবতে হবে। আমরা সকল বিশেষজ্ঞের মতামতও নিচ্ছি। সুতরাং, আমরা এই আলোচনা এবং এই আলোচনা থেকে একটি খুব ইতিবাচক ফলাফলের অপেক্ষায় আছি।
তবে ভারতীয় দলের এখন লক্ষ্য যে সীমিত ওভারের সিরিজ সেটাও স্পষ্ট করে দিয়েছেন বোর্ডের নতুন সচিব। তাঁর কথায়, আমাদের তাৎক্ষণিক চ্যালেঞ্জ হল ইংল্যান্ড সিরিজ (ঘরে) এবং তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি।
সচিব নির্বাচিত হওয়ার পর দেবজিৎ বলেন, আমি প্রথমেই সমস্ত রাজ্য় সংস্থাকে এবং পূর্বতন সচিব জয় শাহরে ধন্যবাদ জানাব। তাঁর আমলে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি এগিয়ে নিয়ে যেতে হবে এবং ক্রিকেটে উন্নয়নের ধারাকে বজায় রাখাই আমার কাছে প্রধান চ্যালেঞ্জ।আইসিসি চেয়ারম্যান ও বিসিসিআইয়ের প্রাক্তন সচিব জয় শাহের কাজ আমি এগিয়ে নিয়ে যাব।
সচিব পদে দেবজিৎ সাইকিয়া ছাড়া আর কেউ মনোনয়ন তোলেননি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেবজিৎ। রবিবার মুম্বইয়ে বসেছিল বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা। এই সভাতেই সরকারিভাবে সচিব পদে নিযুক্ত হলেন অসম ক্রিকেট সংস্থার এই কর্তা। ভারতীয় দল এখন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ফলে দেবজিৎ-র সামনে কঠিন চ্যালেঞ্জ রয়েছে। গত ১ডিসেম্বর থেকে তিনি অস্থায়ীভাবে সচিব পদে কাজ করছিলেন।












Click it and Unblock the Notifications