দক্ষিণ আফ্রিকার সঙ্গে টি-টোয়েন্টি খেলার প্রতিশ্রুতি নিয়ে মুখ খুলল বিসিসিআই

দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টি খেলার প্রতিশ্রুতি দেয়নি বিসিসিআই, বললেন ধুমল

করোনা ভাইরাসের প্রভাব কমতেই তাদের দেশে ক্রিকেট শুরু করা সম্ভব বলে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল। খুব শীঘ্রই ভারতীয় ক্রিকেট দলকে এবি ডিভিলিয়ার্সদের দেশে খেলতে দেখা যাবে বলেও আশা প্রকাশ করা হয়েছিল। বিসিসিআই এই সফরের জন্য দল পাঠাতে রাজি হয়েছে বলেও জানিয়েছিল গ্রেম স্মিথের দেশ। এ প্রসঙ্গে উত্তর দিলেন বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৫২ লক্ষে পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ২০ হাজারে পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজারেরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন ৩৪০ জন। তবে প্রোটিয়াদের দেশে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।

স্থগিত ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

স্থগিত ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

গত মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচে ওয়ান ডে সিরিজ। বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচ করোনা ভাইরাসের জেরে স্থগিত করে দেওয়া হয়েছিল। সেই থেকে ঘরবন্দিই রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। তবে ওই সিরিজ বাতিল করে দেয়নি বিসিসিআই। সেই সিরিজ আর আদৌ আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

ভারতের দক্ষিণ আফ্রিকা সফর

ভারতের দক্ষিণ আফ্রিকা সফর

দীর্ঘ দুই বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট দলের। প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বিরাট কোহলিদের। তবে করোনার জেরে তৈরি কঠিন পরিস্থিতিতে ওই সিরিজের সূচি প্রকাশ করেনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তবে টিম ইন্ডিয়া অগাস্টে তাদের দেশে যাবে বলেই আশা প্রকাশ করেছেন গ্রেম স্মিথরা। বিসিসিআই এই সফরের জন্য দল পাঠাতে রাজি হয়েছে বলেও জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

বিসিসিআই-র জবাব

বিসিসিআই-র জবাব

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে তাঁরা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড প্রস্তাবিত টি-টোয়েন্টি সিরিজ নিয়ে কোনও প্রতিশ্রুতি দেয়নি বলে সাফ জানিয়ে দিয়েছেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল। বর্তমান পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে সফর হবে কিনা, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ধুমল।

ভারতের আগামী সূচি

ভারতের আগামী সূচি

করোনা ভাইরাসের প্রভাব কমলে আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারতীয় ক্রিকেট দল। এরপর জিম্বাবোয়ে সফরে যাওয়ার কথা বিরাট কোহলিদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+