জাম্বোকে জন্মদিনের শুভেচ্ছা, জোর বিতর্ক উস্কে দিল বিসিসিআই
জাম্বোর জন্মদিনে বিভিন্ন জায়গা থেকে এসেছে শুভেচ্ছা। তবে বিসিসিআই যা করল তাতে বিতর্ক উস্কে গেল
আবেগে ভেসে জন্মদিনে অনিল কুম্বলেকে শুভেচ্ছা জানিয়েছিল বিসিসিআই। তার থেকেই টেনে নিয়ে এল একরাশ বিতর্ক।
অনিল কুম্বলের ৪৭ তম জন্মদিনে তাঁকে 'আরও এক বোলারের জন্মদিন' বলে শুভেচ্ছাসূচক পোস্ট করে বিসিসিআই। জাম্বোকে শুধুমাত্র আরও এক বোলার বলায় রীতিমতো চটে যান তাঁর ফ্যানরা। সমালোচনা শুরু হতেই ভুল বুঝতে পেরে তড়িঘড়ি সেই পোস্ট ডিলিট করে। কিন্তু কিছু মানুষ নিজেদের কাছে সেই লিঙ্ক রেখে দিয়েছিলেন।
BCCI @BCCI deletes tweet on Anil Kumble @anilkumble1074 after attack. Damage control mode now #cricket pic.twitter.com/QMurVOfZF2
— APRAMEYA .C (@APRAMEYAC) October 17, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>কেন কুম্বলেকে প্রাক্তন অধিনায়ক ও কোচ বলা হয়নি এটা যে ভুল সেটা বুঝতে পেরে ফের নতুন পোস্ট করে বিসিসিআই। এ বছর জুন মাস অবধি ভারতীয় দলের কোচের দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলেছেন তিনি। এরপর তাঁকে প্রাক্তন অধিনায়ক বলে ফের নতুন পোস্ট করে শুভেচ্ছা জানায় বিসিসিআই।
Click it and Unblock the Notifications