IPL 2022: একাধিক শহরে নয়, আসন্ন আইপিএল হতে পারে শুধুমাত্র বাণিজ্যনগরী’তে
গোটা দেশে ক্রমবর্ধমান কোভিড পরিস্থিতি'র কথা মাথায় রেখে আসন্ন আইপিএল (IPL)-এর জন্য প্ল্যান 'বি' তৈরি রাখছে বিসিসিআই (BCCI)। একাধিক শহরের পরিবর্তে আসন্ন আইপিএল আয়োজনের জন্য মুম্বইকে বেছে নিতে পারে বোর্ড।

একই জায়গায় গোটা টুর্নামেন্ট আয়োজন করা গেলে ম্যাচ খেলার জন্য দলগুলি'কে বিভিন্ন শহরে ভ্রমণ করতে হবে না এবং এর ফলে কোভিড সংক্রমণের সম্ভবনাও কম থাকবে। মুম্বইয়ে আইপিএল-এর স্তরের ম্যাচ আয়োজন করার মতো একাধিক মাঠ রয়েছে। আইপিএল-এর জন্য তিন'টি ভেন্যু অথবা দশটি ভেন্যু বেছে নিতে পারে বিসিসিআই। উল্লেখ্য, তিনটি ভেন্যু'র মধ্যে বিসিসিসআই-এর পছন্দে'র শীর্ষে রয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং ব্র্যাবোর্ন স্টেডিয়াম। এ ছাড়াও রয়েছে ডি ওয়াই পাটিল স্টেডিয়াম। এই তিনটি স্টেডিায়মেই আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা রয়েছে।
রিপোর্ট অনুযায়ী, এ বার আর সংযুক্ত আরব আমিরশাহী'তে (ইউএই) আইপিএল আয়োজন করতে চায় না বোর্ড। ২০২০ আইপিএল-এর পুরো সংস্করণ আয়োজিত হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী'তে। ২০২১-এ প্রথমে দেশের মাটিতে শুরু হলেও একের পর এক কোভিড কেস সামনে আসায় মাঝ পথেই টুর্নামেন্ট স্হগিত করে দিয়েছিল বিসিসিআই। দীর্ঘ বিরতির পর প্রতিযোগীতার বাকি অংশ আয়োজিত হয়েছিব ইউএই-তে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) নেতৃত্বাধীন বিসিসিআই-এর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা আইপিএল। তবে, আগের সিদ্ধান্ত থেকে সরে এসে আরও এক সপ্তাহ এগিয়ে এনে ২৫ মার্চ থেকে টুর্নামেন্ট শুরু করতে চাইছে বোর্ড। এর ফলে ডবল হেডার এবং দিনের বেলায় ম্যাচের সংখ্যা কমবে।
২০২২-এ আট দলের পরিবর্তে দশ দলের আইপিএল আয়োজিত হবে। নতুন দু'টি দলের একটি প্রতিনিধিত্ব করবে লখনৌ-এর এবং অপর দলটি প্রতিনিধিত্ব করবে আহমেদাবাদের। লখনৌ দল নিজেদের মতো কার্যকলাপ শুরু করে দিলেও, বিসিসিআই-এর থেকে সবুজ সংকেত না পাওয়ার ফলে আটকে রয়েছে আহমেদাবাদ-এর ফ্রাঞ্চাইজিটি'র কর্মকাণ্ড। এর মূল কারণ হল আহমেদাবাদ ফ্রাঞ্চাইজি সিভিসি ক্যাপিটলের মালিকানাধীন এবং এই সংস্থার সঙ্গে সম্পর্ক রয়েছে ইউকে-এর একটিল বেটিং কোম্পানি'র যারা আবার ভারতীয় ভূখন্ডে অবৈধ। ১২ এবং ১৩ ফেব্রুয়ারি আসন্ন আইপিএল-এর মেগা নিলাম হওয়ার কথা রয়েছে। আহমেদাবাদ ফ্রাঞ্চাইজির সমস্যা না মিটলে এক সপ্তাহ বা দশ দিন পিছিয়ে যেতে পারে নিলামের তারিখ।
ইতিমধ্যেই কোভিডের কারণে রঞ্জি ট্রফি একাধিক ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এর মধ্যে রয়েছে কর্নেল সি কে নাইডু ট্রফি এবং মহিলাদের টি-২০ লিগ। যদিও কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে রঞ্জি সহ বাকি স্থগিত রাখা টুর্নামেন্টগুলি চালু করার বিষয়ে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে আশ্বস্থ করেছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।












Click it and Unblock the Notifications