India's Batting Coach: ভারতের ব্যাটিং কোচ হতে রাজি পিটারসেন, ভাবনায় কোটাকের নামও

India's Batting Coach: ভারতীয় দলে ব্যাটিং কোচ নিয়োগের ভাবনা বিসিসিআইয়ের। কলকাতায় হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বিসিসিআই কর্তাদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে পরাজয়ের অন্যতম কারণ ব্যাটিং ব্যর্থতা। সে কারণেই এবার নড়েচড়ে বসছে বিসিসিআই।

India s Batting Coach

একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ভারতীয় দলের সঙ্গে থাকবেন ব্যাটিং কোচ। বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ভারতের ব্যাটিং কোচ হিসেবে সীতাংশু কোটাকের নাম নিয়ে সিরিয়াসলি আলোচনা হয়েছে।

বোর্ডকর্তার কথায়, বিগত দুটি সিরিজে সিনিয়র-সহ আমাদের বেশিরভাগ ব্যাটারই ব্যর্থতার সম্মুখীন হয়েছেন। ফলে নিশ্চিতভাবেই সাপোর্ট স্টাফ আরও জোরদার করা জরুরি। বিশেষ করে ব্যাটিংয়ের দিক দিয়ে। ব্য়াটিং কোচ নিয়োগের বিষয়ে দ্রুতই ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে।

সীতাংশু কোটাক ভারতের এ দলের হেড কোচ। গত নভেম্বরে তাঁর কোচিংয়েই ভারতীয় এ দল অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। ২০২৩ সালের অগাস্টে জসপ্রীত বুমরাহর নেতৃত্বাধীন ভারত যখন আয়ারল্যান্ড সফরে গিয়েছিল, তখন টি২০ সিরিজে ভারতীয় দলের হেড কোচ ছিলেন কোটাক।

সীতাংশু কোটাকের বয়স এখন ৫২। তিনি সৌরাষ্ট্রের হয়ে ১৯৯২-৯৩ মরশুম থেকে ২০১৩ সাল অবধি ১৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৮০৬১ রান করেছেন। গড় ৪১.৭৬, ১৫টি শতরান ও ৫৫টি অর্ধশতরান করেছেন। ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার পর কোটাক পুরোদস্তুর কোচিংয়ে চলে আসেন।

সৌরাষ্ট্র দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন কোটাক। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট আকাদেমির ব্যাটিং কোচও হন। বিগত চার বছর ধরে কোটাক ভারতীয় এ দলের হেড কোচ। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় দল নিয়ে গিয়েছেন। ২০১৭ সালে আইপিএলে গুজরাত লায়ন্স দলের সহকারী কোচও ছিলেন।

ভারতীয় দলে সহকারী কোচ অভিষেক নায়ার। কেকেআর হোক কিংবা মুম্বইয়ে অভিষেকের পরামর্শে ব্যাটিংয়ের ত্রুটি শুধরেছেন অনেকেই। কিন্তু ভারতীয় দলে তাঁর ভূমিকা নিয়ে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে অভিষেক, গম্ভীর, দুশখাতেরা থাকা সত্ত্বেও ব্যাটিংয়ের রোগ সারছে না। সে কারণেই ব্যাটিং কোচ নিয়োগের ভাবনা।

এদিকে, ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসেন ভারতের ব্যাটিং কোচ হতে আগ্রহী। বিসিসিআই ব্যাটিং কোচ নিয়োগের পথে হাঁটছে, এ কথা জানতে পেরেই সোশ্যাল মিডিয়ায় পিটারসেন লিখেছেন, ইন্টারেস্টেড। অর্থাৎ এই দায়িত্ব নিতে তিনি আগ্রহী। যদিও কোটাকই ব্যাটিং কোচ হবেন বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+