অর্জুন পুরস্কার জয়ী জাদেজা-পুনমকে শুভেচ্ছা জানাল বিসিসিআই
অর্জুন পুরস্কার জয়ী ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ও পুনম যাদবকে শুভেচ্ছা জানাল বিসিসিআই। আগামী দিনে তাঁদের আরও সফলতা কামনা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
অর্জুন পুরস্কার জয়ী ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ও পুনম যাদবকে শুভেচ্ছা জানাল বিসিসিআই। আগামী দিনে তাঁদের আরও সফলতা কামনা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিনোদ রাই-র বার্তা
বিসিসিআই-র মাথায় বসে থাকা সুপ্রিম কোর্ট মনোনিত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের প্রধান বিনোদ রাই-র কথায়, অন ফিল্ড রবীন্দ্র জাদেজা ও মহিলা ক্রিকেটার পুনম যাদবের পারফরম্যান্স দুর্দান্ত। এই পুরস্কার দুই ক্রিকেটারকে ভবিষ্যতে আরও ভালো খেলার রসদ জোগাবে বলে মনে করেন বিনোদ রাই।

ডিয়ানা এডুলজির শুভেচ্ছা
বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য তথা ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন সদস্য ডিয়ানা এডুলজি তাঁর উত্তরসূরি পুনম যাদবকে অসাধারণ স্পিন বোলিং-র জন্য শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে রবীন্দ্র জাদেজার অল রাউন্ড পারফরম্য়ান্সেরও প্রশংসা করেছেন ডিয়ানা এডুলজি।

জাদেজা কী বললেন
ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে ব্যস্ত থাকায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে অর্জুন পুরস্কার নিতে পারেননি রবীন্দ্র জাদেজা। তবে সেখান থেকে জানিয়েছেন যে এই পুরস্কার পেয়ে তিনি সম্মানিত। তাঁকে এই সম্মান দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন টিম ইন্ডিয়ার অল রাউন্ডার। অর্জুন পুরস্কার তাঁকে আরও ভালো খেলার জন্য অনুপ্রাণিত করবে বলেও জানিয়েছেন রবীন্দ্র জাদেজা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications