ভারতের অস্ট্রেলিয়া সফর শুরুর আগে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

ভারতের অস্ট্রেলিয়া সফর শুরুর আগে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি নিয়ে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের

ভারতের অস্ট্রেলিয়া সফর শুরুর আগে ক্রিকেটারদের সঙ্গে সেন্ট্রাল চুক্তিতে পরিবর্তন। নভেম্বরে দরজায় কড়া নাড়ছে বিরাটের অজি সফর। মেগা সফর ঘিরে ক্রিকেটদুনিয়ায় উত্তেজনার পারদ এখন তুঙ্গে। ২৭ নভেম্বর থেকে সিডনিতে প্রথম ওডিআই ম্যাচ দিয়ে কোহলিদের অজি সফরে ঢাকে কাঠি। তার আগে কেন্দ্রীয় চুক্তি নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই।

বিসিসিআই কী জানিয়েছে

বিসিসিআই কী জানিয়েছে

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, এবার থেকে ১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেললেই সেই ক্রিকেটার বোর্ডের বার্ষিক চুক্তির জন্য যোগ্যতা অর্জন করবেন। ফলে আইপিএল খেলে উঠে আসা যুব ক্রিকেটাররা আগামী দিনে দেশের জার্সিতে টি-২০তে সাফল্য পেলে ধাপে ধাপে তাঁরা বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ঢুকে পড়তে পারবেন।

আগে কী নিয়ম ছিল

আগে কী নিয়ম ছিল

এর আগে, কোনও ক্রিকেটার দেশের হয়ে ৭টি ওডিআই ও তিনটি টেস্ট ম্যাচ খেললে কেন্দ্রীয় চুক্তির আওয়ায় আসতে পারতেন। ফলে দেশের হয়ে যারা শুধুমাত্র টি-২০ ক্রিকেট খেলেন তারা কেন্দ্রীয় চুক্তির আওয়ার মধ্যে আসতে পারতেন না।

 টি-২০ ক্রিকেটারদের গুরুত্ব দেওয়া

টি-২০ ক্রিকেটারদের গুরুত্ব দেওয়া

এই অবস্থাতেই টি-২০ ক্রিকেটারদের গুরুত্ব দিল বিসিসিআই। নতুন এই নিয়মে দেশের হয়ে ওডিআই, টেস্ট খেলিয়ে ক্রিকেটারদের পাশাপাশি টি-২০ ক্রিকেটাররাও গুরুত্ব পেতে চলেছেন।

ধারাভাষ্যকার হিসেবে প্রত্যাবর্তন সঞ্জয় মঞ্জরেকরের

ধারাভাষ্যকার হিসেবে প্রত্যাবর্তন সঞ্জয় মঞ্জরেকরের

অন্যদিকে দীর্ঘদিন পর ধারাভাষ্যকার হিসেবে প্রত্যাবর্তন করতে চলেছেন সঞ্জয় মঞ্জরেকর। সম্প্রতি আইপিএল ধারাভাষ্য দেওয়া থেকে বাদ পড়েছিলেন মঞ্জরেকর। তবে এবার এবার তিনি আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ধারাভাষ্যের দায়িত্বে থাকতে চলেছেন। বৃহস্পতিবারই সিরিজের সম্প্রচারকারী চ্যানেলের তরফে ২২ জন ধারাভাষ্যকারের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে সঞ্জয় মঞ্জরেকরের নাম রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+