ভারতীয় ক্রিকেটে আগামী পাঁচ বছর কাদের জিম্মায়,কী বললেন রাহুল জোহরি
সম্প্রচার সত্ব নিয়ে বৈঠকের আগে বিসিসিআই সিইও রাহুল জোহরির এক্সক্লুসিভ সাক্ষাৎকার। এবারে হবে পাঁচ বছরের জন্য সম্প্রচার সত্ব।
আগামী পাঁচ বছরের জন্য ভারতীয় ক্রিকেট কোন সম্প্রচার মাধ্যম পাবে তা নিয়ে বিডিংয়ের সময় ক্রমশই এগিয়ে আসছে। মার্চের ২৭ তারিখ জানা যেতে চলেছে ২০১৯-২০২৩ অবধি কারা দেখাবেন ভারতীয় দলের ক্রিকেট।

তবে আইপিএল যেভাবে জনমানসে হিল্লোল তৈরি করে ভারতীয় দলের সফরসূচির প্রতিটা ম্যাচ দেখাতে অবশ্য সম্প্রচারকারী সংস্থাগুলির মধ্যে সেভাবে আগ্রহ দেখছে না বিসিসিআই। ইতিমধ্যেই স্টার ও সনির সঙ্গে একাধিক চুক্তি করেছে ভারতীয় বোর্ড।
স্টার পেয়েছে আইপিএলের সম্প্রচার সত্ত্ব। তারাই দেখাবে নিউজিল্যান্ডের সব সিরিজও। এদিকে পাকিস্তান,শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্টইন্ডিজ, ও জিম্বাবোয়ের সঙ্গে চুক্তি রয়েছে সনির। তবে এবারের চুক্তিতে যেহেতু পাঁচবছরের চুক্তি করবে তাই সম্প্রচারকারী সংস্থাগুলির মধ্যে খানিকটা চিন্তা আছে। অনেক সময়েই ক্রীড়াসূচির এদিক -ওদিক হয়। তবে যেই সম্প্রচারকারী সংস্থা হবে তারা কেউই না বলতে পারবে না। কারণ এটাই থাকবে চুক্তি।
এদিকে বিসিসিআই সম্প্রচারকারী সংস্থাদের একেবারে তারিখ ভিত্তিক একটা শিডিউল দিয়ে দিয়েছে। ২০১৯ থেকে ২০২৩ অবধি তারিখ সম্প্রচারকারী সংস্থা গুলিকে সব তারিখ দেওয়া হয়ে গেছে। বিসিসিআইয়ের পক্ষ থেকে রাহুল জোহরি জানিয়েছেন, 'এই প্রথম সম্প্রচারকারী সংস্থাদের একেবারে ২০১৯ থেকে ২০২৩ অবধি তারিখ দিয়ে দেওয়া হয়েছে। এই প্রথম এরকম করা হয়েছে, যাতে সম্প্রচারকারী সংস্থাগুলি কোনওরকম ধোঁয়াশার মধ্যে না থাকতে হয়। এতে বিডিং পদ্ধতিতে স্বচ্ছ্বতা আসবে। '
তিনি আরও জানিয়েছেন , 'তিন স্টেজের প্রসেসটা হচ্ছে। গ্লোবাল ভিত্তিতে টিভি ও ডিজিটাল সত্ব, উপমহাদেশে সম্প্রচার সত্ব, আর পুরো ডিজিটাল সত্ব। সকলের স্বাচ্ছন্দ্য থাকে এমন পরিবেশ তৈরি করতে হবে। '
বিসিসিআইয়ের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সম্প্রচারকারী সংস্থাগুলি। এইভাবে সঠিক দিশা দেখালে সম্প্রচারকারী সংস্থাদের সুবিধা হবে বলেও জানিয়েছে তারা।












Click it and Unblock the Notifications