BCCI: বিসিসিআইয়ের বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে চমক থাকছে? কোন তরুণদের নাম উঠবে প্রথমবার?
BCCI: বিসিসিআই ইতিমধ্যেই মহিলা ক্রিকেটারদের বার্ষিক কেন্দ্রীয় চুক্তি (BCCI Central Contracts) প্রকাশ করেছে। এবার পালা পুরুষ ক্রিকেটারদের তালিকা প্রকাশের।
খুব শীঘ্রই এই তালিকা প্রকাশ করা হবে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, তালিকায় তেমন বড় চমক থাকছে না। তবে নাম উঠবে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের।

অভিষেক শর্মা ভারতীয় দলে সুযোগ পেয়ে সাফল্য পেয়েছেন। আইপিএলেও তিনি ভালো ছন্দেই রয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের ওপেনিং ব্যাটার পাঞ্জাবের অভিষেক। অভিষেক শর্মা বার্ষিক ১ কোটি টাকার চুক্তিতে সি গ্রেডে থাকতে পারেন বলে খবর।
বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, যাঁরা অন্তত তিনটি টেস্ট কিংবা ৮টি একদিনের আন্তর্জাতিক অথবা ১০টি টি২০ আন্তর্জাতিক একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে খেলে ফেলবেন তাঁরা অটোমেটিক্যালি ঢুকে পড়বেন বোর্ডের বার্ষিক চুক্তিতে।
যেমন অভিষেক দেশের হয়ে ১৭টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে খেলেছেন ১২টি টি২০ আন্তর্জাতিক। অক্টোবর থেকে পরের বছর সেপ্টেম্বর অবধি সময়সীমা নির্ধারিত হয়ে থাকে। নীতীশ কুমার রেড্ডিও এবার নিজের নাম তুলতে চলেছেন বোর্ডের বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে।
অন্ধ্রের অলরাউন্ডার নীতীশ পাঁচটি টেস্ট খেলার পাশাপাশি চারটি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। ফলে টেস্ট খেলার সংখ্যার নিরিখে তিনি থাকবেন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায়। নাম থাকতে পারে হর্ষিত রানারও। রানা ২টি টেস্ট, ৫টি ওডিআই ও ১টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। বোর্ডের নিয়মে প্রতি ফরম্যাটে যতগুলি ম্যাচ খেলার কথা তা হর্ষিতের ক্ষেত্রে খাটে না। তবে তিন ফরম্যাটে যতগুলি ম্যাচ তিনি খেলেছেন তার সম্মিলিত সংখ্যা আশাবাদী রাখতেই পারে হর্ষিতকে।
বরুণ চক্রবর্তী আইপিএলেও দুরন্ত ছন্দে আছেন। বরুণ নির্ধারিত সময়সীমায় চারটি ওডিআই ও ১৮টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। তাঁর নাম থাকতে চলেছে বোর্ডের চুক্তিতে। শ্রেয়স আইয়ারের নাম ওঠা নিশ্চিত হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই।
রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। কিন্তু এই তিনজন জসপ্রীত বুমরাহর সঙ্গে এ প্লাস গ্রেডে থাকবেন বলেই খবর। গ্রেডেশনে তেমন বড়সড় রদবদলের সম্ভাবনাও নেই।












Click it and Unblock the Notifications