ইংল্যান্ডে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়ের ৫০ বছর পূর্তিতে বিরাটদের সামনে কপিল-সৌরভদের ছোঁয়ার হাতছানি

ইংল্যান্ডে ভারতের প্রথম টেস্ট জয়ের ৫০ বছর, স্মৃতি রোমন্থন করলেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী।

৫০ বছর আগে আজকেরই দিনে ইংল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল ভারতীয় ক্রিকেট দল। দিনটি গর্বের সঙ্গে স্মরণ করেছে বিসিসিআই। সেই ঐতিহাসিক জয়ের স্মৃতি রোমন্থন করেছেন বর্তমান ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। সেই আবহেই হেডিংলে টেস্ট জয়ের জন্য নতুন সংকল্প নিলেন বিরাট কোহলিরা। ভারতীয় ক্রিকেটারদের অনুশীলন চলছে জোরকদমে।

ইংল্যান্ডে প্রথম সিরিজ জয়ের ৫০ বছর

১৯৭১ সালের ইংল্যান্ড সফর মনের মণিকোঠায় সাজিয়ে রাখবে ভারতীয় ক্রিকেট। কারণ সে বছরই প্রথম ব্রিটিশদের তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস রচনা করেছিল ভারত। অজিত ওয়াদেকর নেতৃত্বাধীন ওই দল ২৪ অগাস্ট এই ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছিল। জয়সূচক রানটি এসেছিল প্রাক্তনী আবিদ আলির ব্যাট থেকে। তৃতীয় টেস্ট ৬ উইকেট নিয়ে গেম চেঞ্জারের ভূমিকা পালন করেছিলেন প্রাক্তন ভারতীয় স্পিনার ভগবত চন্দ্রেশেখর। সিরিজে সর্বাধিক ২০৪ রান করেছিলেন অধিনায়ক ওয়াদেকর। ১৩টি করে উইকেট নিয়েছিলেন দেশের প্রাক্তন স্পিনার ভগবত চন্দ্রশেখর ও ভেঙ্কটরাঘবন। ১-০ ব্যবধানে ইংল্যান্ডের বিরুদ্ধে ওই টেস্ট সিরিজ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। দেশে ফিরে বিশাল অভ্যর্থনা পেয়েছিলেন ক্রিকেটাররা।

বিসিসিআইয়ের টুইট

বর্তমানে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডেই রয়েছে টিম ইন্ডিয়া। মোকাবিলায় ১-০ ব্যবধানে এগিয়েও রয়েছে বিরাট কোহলি শিবির। বুধবার অর্থাৎ ২৫ অগাস্ট হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়ের দিনটি গর্বের সঙ্গে পালন করল বিসিসিআই। এ সংক্রান্ত তাদের এক টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ রবি শাস্ত্রীকে বলতে শোনা যাচ্ছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৭১ সালে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় ভারতীয় ক্রিকেটের ভাবনাটাই পাল্টে দেয়। শাস্ত্রী জানিয়েছেন, ৫০ বছর আগে তাঁর বয়স ছিল ৯ বছর। তবু ওই সিরিজের শেষ টেস্টের প্রতিটা বল এবং তার ফলাফল মনে রেখেছেন রবি। টুইটটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

১৯ বছর পর হেডিংলেতে টেস্ট জয়ের হাতছানি

১৯ বছর পর হেডিংলেতে টেস্ট জয়ের হাতছানি

২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া শেষবার হেডিংলেতে টেস্ট জিততে সক্ষম হয়েছিল। ওই ম্যাচের প্রথম ইনিংসে একসঙ্গে শতরান করে ভারতের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে ১৯ বছর পর একই মাঠে ফের টেস্ট জেতার হাতছানি বিরাট কোহলিদের সামনে। ১৯৮৬ সালে কপিল দেবের নেতৃত্বে এই মাঠে প্রথম টেস্ট জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। হে়ডিংলেতে এখনও পর্যন্ত ৬টি টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। তিনটি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। দুটি টেস্ট জিতেছে ভারত। সবচেয়ে উল্লেখযোগ্য যে পরিসংখ্যান তা হল এই মাঠে ১৯৭৯ সালের পর আর কোনও টেস্ট হারেনি ভারত। অন্যদিকে ইংল্যান্ড হেডিংলেতে ১৯৬৭ সালের পর আর কোনও টেস্ট ম্যাচ জিততে পারেনি।

চর্চায় ভারতীয় দলের সম্ভাব্য দুই পরিবর্তন

চর্চায় ভারতীয় দলের সম্ভাব্য দুই পরিবর্তন

লিডসে অনুষ্ঠিত হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে রবীন্দ্র জাদেজার পরিবর্তে রবিচন্দ্রণ অশ্বিনকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। গোটা ইংল্যান্ড সফর ধরলে এখনও পর্যন্ত দুটি উইকেটের বেশি অর্জন করতে পারেননি জাদেজা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে নির্বাচিত কাউন্টি দলের বিরুদ্ধে ম্যাচে একটি করে উইকেট নিয়েছিলেন জাড্ডু। অন্যদিকে কিউয়িদের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চার উইকেট নেওয়া অশ্বিন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ওভালে হওয়া এক কাউন্টি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারার ব্যাট থেকে কিছু রান এলেও তাঁর আগের দীর্ঘ ব্যর্থতা যে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে, তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে পাশে দাঁড়ালেও হেডিংলে টেস্টে ফার্স্ট ডাউন ব্যাটসম্যানকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে বলে খবর। পরিবর্তে জাতীয় টেস্ট দলে অভিষেক হতে পারে সূর্যকুমার যাদবের। হেডিংলে টেস্ট জিতলে সিরিজ জয়ের দিকে আরও খানিকটা এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। সেই মতো লিডসে বিরাট কোহলিদের প্রস্তুতি চলছে জোর কদমে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+