BCCI Awards: জীবনকৃতি সম্মানে আবেগঘন রবি, গিল নাম লেখালেন সচিনের পাশে! বকেয়া পুরস্কারও দিল বিসিসিআই
BCCI Awards: বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনকৃতি সম্মানে ভূষিত হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। আবেগাপ্লুত শাস্ত্রী বেছে নিলেন সেরা কয়েকটি মুহূর্ত।
আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের বর্ষসেরার স্বীকৃতি পেলেন যথাক্রমে শুভমান গিল ও দীপ্তি শর্মা। ২০১৯ সালের পর থেকে বন্ধ ছিল পুরস্কার প্রদান অনুষ্ঠান। বকেয়া সব পুরস্কারও এদিন প্রদান করল বিসিসিআই।

রবি শাস্ত্রী বলেন, কোনও একটি মুহূর্ত বেছে নেওয়া কঠিন। মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ১৯৮৫ সালের ফাইনাল ম্য়াচটি আমার কাছে স্পেশ্যাল। সেই সঙ্গে রাখব ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়কে। ধারাভাষ্যকার হিসেবে সেরা মুহূর্ত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতের ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ জেতা ও ২০১১ সালে ধোনির ছক্কাতেই বিশ্বকাপ জয় নিশ্চিত হওয়া।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়কে তাঁর কোচিং কেরিয়ারের সবচেয়ে মধুর হিসেবে বেছে নিয়েছেন শাস্ত্রী। অস্ট্রেলিয়ায় টানা দুটি জয় যেমন উল্লেখযোগ্য, তেমনই গাব্বা টেস্টের শেষ দিনে ঋষভ পন্থের ব্য়াটে ভর করে ফিনিশিং লাইন পেরিয়ে যাওয়ার কথাও উঠে এসেছে শাস্ত্রীর বক্তব্যে। যা শাস্ত্রীর কথায়, আইসিং অন দ্য কেক।
𝘿𝙊 𝙉𝙊𝙏 𝙈𝙄𝙎𝙎!
— BCCI (@BCCI) January 23, 2024
Col. C.K. Nayudu Lifetime Achievement Award winner @RaviShastriOfc speaks about his "icing on the cake" moment 😃👌#NamanAwards pic.twitter.com/H1Ztd7SzkN
শুভমান এই প্রথমবার পলি উমরিগড় পুরস্কার পেলেন বর্ষসেরা পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হয়ে। দীপ্তি শর্মা ২০১৯-২০ মরশুমের সঙ্গে ২০২২-২৩ মরশুমেও বর্ষসেরা মহিলা আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে এই পুরস্কারের দখল নিলেন। ২০১৮-১৯ মরশুমে বর্ষসেরা হয়েছিলেন জসপ্রীত বুমরাহ ও পুণম যাদব। বুমরাহ ফের পেলেন সেই পুরস্কার।
২০১৯-২০ মরশুমে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন মহম্মদ শামি। এ ক্ষেত্রে যে বিষয়টি উল্লেখযোগ্য, ওই মরশুমে দুই বর্ষসেরা ক্রিকেটারই বাংলার। ২০২০-২১ মরশুমের বর্ষসেরা হয়ে পলি উমরিগড় ট্রফি পেলেন রবিচন্দ্রন অশ্বিন ও স্মৃতি মান্ধানা। ২০২১-২২ মরশুমের বর্ষসেরা বুমরাহ ও মান্ধানা। ফারুক ইঞ্জিনিয়ারকে ২০১৯-২০ মরশুমের জন্য কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান করা হলো।
এদিনের অনুষ্ঠানে ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা উপস্থিত ছিলেন। ইংল্যান্ড দলের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম ও সাপোর্ট স্টাফরা যোগ দেন বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। বিগত চার মরশুমে পুরুষদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের নিরিখে বর্ষসেরার স্বীকৃতি পেলেন ময়াঙ্ক আগরওয়াল, অক্ষর প্যাটেল, শ্রেয়স আইয়ার ও যশস্বী জয়সওয়াল।
মহিলাদের মধ্যে এই বিভাগে পুরস্কার পেলেন প্রিয়া পুনিয়া, শেফালি ভার্মা, সাব্বিনেনি মেঘানা ও আমনজ্যোৎ কৌর। ২০২২-২৩ মরশুমে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সবচেয়ে বেশি রান করার জন্য যশস্বী জয়সওয়াল ও সবচেয়ে বেশি উইকেট নেওয়ায় অশ্বিন পেলেন দিলীপ সরদেশাই পুরস্কার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications