আইপিএলেও করোনা ভাইরাস! ক্রিকেট প্রেমীদের বিসিসিআই-র কোন বাণী?
আইপিএলে করোনা ভাইরাস! ক্রিকেট প্রেমীদের বিসিসিআই-র কোন বাণী?
করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব আইপিএলে পড়বে না বলে সাফ জানিয়ে দিয়ে ক্রিকেট প্রেমীদের আশ্বস্ত করেছে বিসিসিআই। নির্ধারিত সূচি এবং স্থান অনুযায়ী টুর্নামেন্ট চলবে বলে আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের ক্রিকেট প্রেমীদের করোনা ভাইরাস নিয়ে অকারণে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছে বিসিসিআই।

কবে শুরু আইপিএল
আগামী ২৯ মার্চ শুরু হচ্ছে আইপিএলের ১৩তম সংস্করণ। শেষ হবে ২৪ মে। প্রথম ম্যাচ হবে মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গত বারের রানার্স চেন্নাই সুপার কিংস।

আইপিএলের জনসমাগম
বিসিসিআই-র হিসেব অনুযায়ী দেশের ক্রিকেটাররা ছাড়াও অন্যান্য দেশের ৭০ কিংবা তার বেশি ক্রিকেটার এবারের আইপিএলে অংশ নিতে চলেছেন। প্রায় বারো জন এলিট প্যানেলের আম্পায়ার, ম্যাচ রেফারি, একাধিক ধারাভাষ্যকার, সাংবাদিক বিভিন্ন দেশ থেকে টুর্নামেন্ট উপলক্ষ্যেভারতে হাজির হবেন। তাঁদের মাধ্যমে ভারতে করোনা ভাইরাস প্রবেশ করতে পারে কিনা, সেই প্রশ্নই করা হয়েছিল বিসিসিআই-কে।

কী বললেন সৌরভ
করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব এখনও ভারতে পড়েনি বলে সাফ জানিয়েছ দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের গলাতেও একই সুর শোনা গিয়েছে। বলেছেন, নির্ধারিত সূচি এবং স্থান অনুযায়ী টুর্নামেন্ট চলবে।

করোনার প্রভাব
করোনা ভাইরাসের জেরে বিশ্বব্য়াপী তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত প্রায় ৯০ হাজার। রাজধানী দিল্লি সহ ভারতের বেশ কিছু জায়গাতেও করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের খোঁজ পাওয়া গিয়েছে। তাঁরা প্রত্যেকেই মধ্য প্রাচ্য, ইউরোপ বা এশিয়ার অন্যান্য দেশ থেকে করোনার জীবাণু বয়ে এনেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।












Click it and Unblock the Notifications