BCCI Guidelines: বিসিসিআইয়ের বার্তা পালন সিএবির, ভারতীয় ক্রিকেটারদের জন্য আলাদা গাড়ির চল বন্ধ

BCCI Guidelines: নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে বিপর্যয়ের পর ভারতীয় দলকে কড়া অনুশাসনে বাঁধছে বিসিসিআই। যার শুরুটা হলো কলকাতা থেকেই।

ইডেনে ২২ জানুয়ারি প্রথম টি২০ আন্তর্জাতিকে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের। আজ ইডেনে বিকেলে অনুশীলন সারল ভারতীয় দল।

BCCI Guidelines

বোর্ড যে ১০ দফা নির্দেশিকা তথা বিধিনিষেধ ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য আলাদা করে লাগু করতে চলেছে তার অন্যতম ভারতীয় দলের কারও জন্যে আলাদা গাড়ির বন্দোবস্ত রাখা যাবে না। বিসিসিআইয়ের সেই নির্দেশ পালন করা হচ্ছে বলে জানিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

অস্ট্রেলিয়া সফরে দুই তারকা ক্রিকেটার পরিবার নিয়ে আলাদা করে যাতায়াত করেছেন। তবে সেই চল বন্ধ হয়ে গেল কলকাতা থেকেই। আগেও দেখা গিয়েছে, হোটেল থেকে ইডেনে আসার সময় আলাদা গাড়ি পেতেন ক্রিকেটাররা। কিন্তু এবার তা আর হচ্ছে না।

বোর্ডের নিয়ম অনুযায়ী, প্র্যাকটিস বা ম্যাচ খেলতে হোটেল থেকে টিম বাসে সকলকে যেতে হবে, টিম বাসেই ফিরতে হবে। আজ ইডেনে সেই দৃশ্যই দেখা গেল। আগে ভারতীয় দলের সঙ্গে ব্যক্তিরাই রাজ্য ক্রিকেট সংস্থাকে বলে প্রয়োজনে আলাদা গাড়ির বন্দোবস্ত রাখতেন।

কিন্তু আজ টিম বাস থেকে প্রথমে নামেন হেড কোচ গৌতম গম্ভীর। এরপর একে একে সাপোর্ট স্টাফ ও ক্রিকেটাররা। অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়ারা আজ অনুশীলন সারলেন। ব্যক্তিগত কারণে আজ দলের সঙ্গে যোগ দিলেন অর্শদীপ সিং।

কাল ইডেনে ভারতীয় দল বেলা ১টা নাগাদ অনুশীলন করবে। তার আগে কেউ একজন সাংবাদিকদের মুখোমুখি হবেন। হাঁটুতে স্ট্র্যাপ থাকলেও মহম্মদ শামি আজ ঘণ্টাখানেক বোলিং করেছেন। ইডেনেই তাঁর প্রত্যাবর্তন ঘটতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটে।

নিয়ম মেনেই আজ সকলে পুরো সময় হাজির থেকেছেন ইডেনে। প্র্যাকটিসের সময়মতো সকলকেই থাকা বাধ্যতামূলক করা হয়েছে। মর্জিমাফিক আর চলবে না। ভারতীয় দলের সাপোর্ট স্টাফের একজন আপ্ত সহায়ককে নিয়ে বিতর্ক হয়েছিল। তিনি অস্ট্রেলিয়ায় নির্বাচকদের হসপিটালিটি বক্সে ছিলেন, নির্বাচকের গাড়িতেও চড়েছিলেন। কলকাতায় তিনি আলাদা হোটেলে থাকছেন বলে জানা গিয়েছে।

কাল ইডেনে বিকেলে অনুশীলন করবে ইংল্যান্ড দল। বাংলার সিনিয়র মহিলা টি২০ ও ওডিআই দল জাতীয় পর্যায়ে রানার-আপ হয়েছে। অনূর্ধ্ব ১৬ দল ভিনু মাঁকড় ট্রফির ফাইনাল খেলেছে। সেই দলগুলিকে সংবর্ধনা করা হবে। ইডেনে সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সূর্যকুমার যাদব, মিতালি রাজ, ঝুলন গোস্বামী ও মহম্মদ শামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+