BCCI: বুধবার বিসিসিআইয়ের মেগা মিটিং, আলোচনা হবে সচিব নির্বাচন নিয়েও? জানুন বিস্তারিত

আগামী ২৯ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে বসছে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। ইতিমধ্যেই আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। আগামী ১ ডিসেম্বর থেকে তিনি দায়িত্ব নেবেন। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডে জয় শাহের উত্তরসূরি কে হবেন তা নিয়ে চর্চা অব্যাহত।

এজিএমের আগে বুধবার মুম্বইয়ে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। এই সভাতে নতুন সচিব নিয়োগ নিয়ে কি আলোচনা হবে? বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ে নতুন সচিব নিয়োগের বিষয়ে আলোচনার সম্ভাবনা কম। জয় শাহ, যিনি সর্বসম্মতভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন, আগামী ডিসেম্বর মাসে বোর্ড সচিবের পদ ছাড়বেন।

বুধবার বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের আলোচ্য সূচিতে একাধিক বিষয় থাকলেও নেই সচিব নির্বাচনের প্রসঙ্গ। এই কমিটির সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করবেন কিন্তু বিদায়ী জয় শাহের স্থলাভিষিক্ত করার জন্য নতুন সচিব নিয়োগের বিষয়টি আলোচ্যসূচিতে নেই।

পাঁচ দিনের মধ্যে বেঙ্গালুরুতে বোর্ডের ৯৩তম বার্ষিক সাধারণ সভার আগে এটিই হবে শেষ অ্যাপেক্স কাউন্সিলের সভা। শাহ সর্বসম্মতিক্রমে আইসিসির পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নতুন সচিব নিয়োগের প্রয়োজন হয়েছে । জয় শাহ আসন্ন এজিএমেই শেষবার সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কারণ আগামী দুই মাসের মধ্যেই তিনি আইসিসির সর্বোচ্চ পদে বসবেন।

সেক্ষেত্রে বিসিসিআইয়ের সচিব পদে জয় শাহের বিকল্প হিসেবে উঠে আসছে মূলত তিনটি নাম। এই তিনজন হলেন রাজীব শুক্লা, আশিস শেলার ও অরুণ ধুমাল। তিনজনই ভারতের ক্রিকেটের সঙ্গে জড়িত। তবে এই তিন জনের থেকেও দৌড়ে এগিয়ে রোহন জেটলি। তিনি এখন দিল্লি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। প্রয়াত অরুণ জেটলির পুত্র পেশায় আইনজীবী। ২০২৩ সাল থেকে ডিডিসিএ-র প্রধান পদের দায়িত্ব সামলাচ্ছেন।

India vs Bangladesh: চাপমুক্ত থাকেন গম্ভীর, দ্রাবিড় ছিলেন প্রচন্ড নিখুঁত, দুই কোচের পার্থক্য বোঝালেন অশ্বিন
আগামী ২৯ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে হবে এবারের বিসিসিআইয়ের এজিএম। জয় শাহ আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইতিমধ্যেই। ফলে তাঁর উত্তরসূরি বেছে নিতে হবে ভারতীয় বোর্ড কর্তাদের। কিন্তু এখনও কি সচিব পদের নতুন কারোর নামই মনোনীত করতে পারেননি বোর্ড কর্তারা? জয় শাহের উত্তরসূরি হবেন কে সেটা হয় ২৯ সেপ্টেম্বর চূড়ান্ত হবে না। সেটার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

মনে করা হচ্ছে জয় শাহের মেয়াদ শেষ হওয়ার পর বোর্ড এসজিএম ডেকে নতুন সচিবকে নির্বাচিত করতে পারেন। সেটা হতে পারে ১লা ডিসেম্বরের পরই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+