BCCI Apex Council Meeting: বিদেশি লিগের প্রতি ভারতীয় ক্রিকেটারদের আর্কষণ বাড়ছে, নয়া নীতি আনছে বোর্ড
আলোচ্যসূচিতে ছিল, আলোচনাও হল, কিন্তু বিদেশি লিগে অবসরপ্রাপ্ত ভারতীয় ক্রিকেটারদের খেলার অনুমতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারল না বিসিসিআই। ভারতীয় বোর্ড বরং কিছুটা ধীরে চলো নীতি নিল এই বিষয়েই। তবে ভারতীয় ক্রিকেট নিয়মাক সংস্থা যে এই বিষয়ে নতুন নীতি আনবে তার আভাস পাওয়া গেল।
শুক্রবার ছিল বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক । সেই বৈঠকেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। ক্রিকেটারেরা বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার হাতছানি রয়েছে ভারতীয় ক্রিকেটারদের জন্য। আইপিএলের অনুকরনে বিশ্বের বিভিন্ন দেশ টি টোয়েন্টি লিগ চালু করেছে? এই লিগে খেলার জন্য দ্রুক অবসর নিয়ে ফেলছেন বলে অনেক ভারতীয় ক্রিকেটার। এবার সেটা বন্ধ করতে চাইছে বোর্ড।

এবার থেকে এই বিষয়ে একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করতে চাইছে বিসিসিআই। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা বলেন, ''অবসরের পর কুলিং অফ পিরিয়ড রাখা হতে পারে। অনেকগুলো বিষয় মাথায় রাখা হচ্ছে। এখনকার নিয়ম অনুযায়ী ক্রিকেটারেরা অবসরের পর বিদেশের টি-টোয়েন্টি লিগে খেলতে পারে। সেটাকে পরিবর্তন করা হতে পারে। এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'
একইসঙ্গে বোর্ডের এই কর্তা উল্লেখ করেছেন, 'এখন ক্রিকেটারেরা চাইলেই অবসর নিয়ে বিদেশের লিগে খেলতে চলে যেতে পারে। বিভিন্ন দেশের লিগে আইপিএলের ফ্র্যাঞ্চাইজ়িগুলো দল রয়েছে। ফলে ভারতীয় ক্রিকেটারদের দলে চাইবে তারা। এই বিষয়ে চাপও আসতে পারে। এই বিষয়টি নিয়েও ভারতীয় ক্রিকেট বোর্ড ভাবনা চিন্তা করছে।'

১৪ জুলাই থেকে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটের প্রথম সংস্করণ শুরু হচ্ছে। লিগ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে টেক্সাস সুপার কিংসের। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই লিগ থেকে সরে দাঁড়িয়েছেন অম্বাতি রায়ুডু। মনে করা হচ্ছে, বোর্ডের নতুন নিয়মের কারণে সদ্য অবসর নেওয়া রায়ুডু এই সিদ্ধান্ত নিয়েছেন। আইপিএলে সিএসকে দলের হয়ে খেলেছিলেন অম্বাতি।
এদিকে এশিয়ান গেমসে দল পাঠানোর বিষয়ে সবুজ সংকেত দিল বিসিসিআই। মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবে সিলমোহর দিল।

৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়াডের মেগা ইভেন্টে দ্বিতীয় সারির ভারতীয় পুরুষ ক্রিকেট দল অংশ নেবে, তবে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া মহিলাদের ইভেন্টের জন্য একটি পূর্ণ শক্তির দলই পাঠাবে বিসিসিআই। কমনওয়েলথ গেমসে রূপো জয়ের পর এবার এশিয়ান গেমসে পদক জয়ের হাতছানি ভারতীয় মহিলা দলের সামনে।।












Click it and Unblock the Notifications