IPL 2022: আইপিএলে মিডিয়া স্বত্ত্বাধিকারী চূড়ান্ত করতে বিরাট পদক্ষেপ বিসিসিআইয়ের, রেকর্ড দরের দৌড়ে কারা?

পঞ্চদশ আইপিএল শুরু হয়েছে ২৬ মার্চ। আজ টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলা শুরুর কিছুক্ষণ আগেই মিডিয়া স্বত্ত্বাধিকারী চূড়ান্ত করার জন্য টেন্ডার প্রকাশ করল বিসিসিআই। আইপিএলে দলের সংখ্যা বেড়ে হয়েছে ১০। ২০২৩ থেকে ২০২৭ অবধি আইপিএলের নতুন স্বত্ত্বাধিকারী রেকর্ড দরের মাধ্যমেই চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে।

আইপিএলে মিডিয়া স্বত্ত্বাধিকারী চূড়ান্ত করতে টেন্ডার প্রকাশ

মিডিয়া রাইটস টেন্ডার প্রকাশের সঙ্গে সঙ্গেই জল্পনা শুরু হয়েছে দর কতটা উঠতে পারে। ওয়াকিবহাল মহলের ধারণা, এবার আইপিএল মিডিয়া স্বত্ত্ব বিক্রির দর পৌঁছাতে পারে ৫০ হাজার কোটি টাকার আশেপাশে। ইনভিটেশন টু টেন্ডার বা আইটিটি ডকুমেন্ট সংগ্রহের জন্য আগ্রহী সংস্থাকে অ-ফেরতযোগ্য ২৫ লক্ষ টাকা ও জিএসটি প্রদান করতে হবে। এই অর্থ বোর্ডের কাছে জমা পড়ার পরই আইটিটি ডকুমেন্ট দেওয়া হবে বলে জানানো হয়েছে। আইটিটি ডকুমেন্ট কেনা মানেই যে নিলামে অংশ নেওয়া যাবে তা নয়। আইটিটিতে যোগ্যতা অর্জনের যেসব বিধিনিষেধ ও শর্তাবলী রয়েছে সেই অনুযায়ী যোগ্য হলে তবেই নিলামে অংশগ্রহণ করা যাবে। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার মিডিয়া স্বত্ত্ব প্রদানের প্রক্রিয়াটি চূড়ান্ত হবে ই-অকশনের মাধ্যমে।

বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, নতুন দল যুক্ত হওয়ায় ম্যাচের সংখ্যা বেড়েছে। অনেক বেশি মানুষ আইপিএলের সঙ্গে যুক্ত হচ্ছেন। অনেক জায়গায় খেলা হচ্ছে। সবমিলিয়ে বিসিসিআই চায় আইপিএলকে আরও উঁচুতে তুলে নিয়ে যেতে। আয় বৃদ্ধির পাশাপাশি আইপিএলের ভ্যালু বাড়ানোই লক্ষ্য, যা ভারতীয় ক্রিকেটকে উপকৃত করবে। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ১০ মে অবধি আইটিটি ডকুমেন্ট কেনা যাবে। ই-অকশন শুরু হবে ১২ জুন থেকে।

এই মুহূর্তে আইপিএলের মিডিয়া স্বত্ত্বাধিকারী স্টার। চলতি বছর অবধি পাঁচ বছরের জন্য বিসিসিআইকে ১৬ হাজার কোটি টাকা প্রদান করে মিডিয়া স্বত্ত্ব লাভ করেছিল এই সংস্থা। ডিজিটাল রাইটস রয়েছে ডিজনি প্লাস হটস্টারের কাছে। আইপিএলে দলের সংখ্যা ৮ থেকে বেড়ে ১০ হওয়ার ফলে ম্যাচের সংখ্যা প্রতি মরশুমে ৬০ থেকে বেড়ে ৭৪ হয়েছে। সে কারণেই মিডিয়া স্বত্ত্বের এবার রেকর্ড দর উঠবে বলে আশাবাদী বিসিসিআই। সূত্রের খবর, স্টারের পাশাপাশি টিভি স্বত্ত্ব পেতে ঝাঁপাচ্ছে জি-সোনি এবং রিলায়েন্স ভায়াকম ১৮। ডিজিটাল রাইটস পেতে আগ্রহী অ্যামাজন প্রাইম, মেটা, ইউটিউব ও ডিজনি প্লাস হটস্টার। শেষ হাসি কারা হাসবে তা স্পষ্ট হবে কয়েক মাসের মধ্যেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+