Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BCCI: নতুন বছরের শুরুতেই লক্ষ্মীলাভ বিসিসিআইয়ের, বোর্ডের সঙ্গে যুক্ত হল মুকেশ আম্বানির সংস্থা

নতুন বছরের শুরুতেই নতুন স্পনসর পেল বিসিসিআই।রিলায়েন্স কোম্পানির তৈরি নরম পানীয় ক্যাম্পা বিসিসিআইয়ের নতুন স্পনসর হল। মঙ্গলবার দুপুরেই নতুন স্পনসরের নাম সরকারিভাবে ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের মাটিতে যাবতীয় আন্তর্জাতিক সিরিজের আগে বসতে চলেছে এই নরম পানীয়ের নাম। শুধু আন্তর্জাতিক নয় ঘরোয়া ক্রিকেটেও রিলায়েন্সের এই পণ্য স্পনসর হিসাবে থাকবে।

বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বার্তায় লেখা হয়েছে, ক্যাম্পা, রিলায়েন্স সংস্থার অধীনে একটি বিখ্যাত ব্র্যান্ড। এই সংস্থার সঙ্গে ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি করা হয়েছে। স্টেডিয়ামগুলিতে ভক্তদের একটি নতুন-যুগের অভিজ্ঞতা প্রদান করতে প্রস্তুত নতুন এই পন্যটি৷ তবে চুক্তির অঙ্ক প্রকাশ্যে আনা হয়নি। সূত্রের খবর, রেকর্ড পরিমাণ অর্থেই রিলায়েন্সের এই সংস্থাক সঙ্গে গাঁটছড়া বেধেছে বিসিসিআই।

BCCI

নরম পানীয়ের বাজারে দুই মার্কিন বহুজাতিক সংস্থাকে টেক্কা দিতে বিসিসিআইয়ের অফিসিয়াল স্পনসর হল রিলায়েন্সের এই সংস্থা। ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের যত সিরিজ হবে, তার সবই বিসিসিআইয়ের মূল স্পন্সর হিসেবে থাকতে চলেছে রিলায়েন্স-এর এই নরম পানীয়।

চুক্তি অনুসারে নরম পানীয়ের ব্র্যান্ডিং স্টেডিয়ামে একচেটিয়া উপস্থিতি থাকবে, ঢালাও অধিকার এবং সম্মত মেয়াদে ভারতে খেলা সমস্ত ক্রিকেট ম্যাচের জন্য এই সংস্থাটি অংশীদারিত্ব উপভোগ করবে। আইপিএলের জন্য নতুন স্পনসরের খোঁজ চালাচ্ছে বিসিসিআই। ইতিমধ্যেই সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। এরইমধ্যে রিলায়েন্সের সংস্থাকে এনে নতুন চমক দিল বিসিসিআই।

বোর্ড সভাপতি রজার বিনি বলেছেন, ইন্ডিয়া হোম ক্রিকেট সিজন ২০২৪ থেকে ২০২৬ সালের জন্য আমাদের সম্মানিত অংশীদার হিসাবে এই কোম্পানিটিকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমাদের মতোই এই সংস্থাটিরও শ্রেষ্ঠত্বের প্রতি প্রতিশ্রুতি আছে, এবং একসঙ্গে আমরা সারা দেশের ভক্তদের জন্য একটি অতুলনীয় ক্রিকেট অভিজ্ঞতা তৈরি করার জন্য উন্মুখ।

সচিব জয় শাহ বিবৃতিতে লিখেছেন, 'ঘরের মাঠে ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচ গুলিতে স্পনসর হিসাবে এই সংস্থাকে স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত। এই অংশীদারিত্ব শুধুমাত্র আমাদের অনুরাগীদের জন্য সর্বোত্তম সুবিধা প্রদানের জন্য আমাদের প্রতিশ্রুতিকে শক্তিশালী করে না বরং আমাদের শ্রেষ্ঠত্ব এবং স্থায়িত্বের মূল্যবোধকে বৃদ্ধি করবে। আমরা এই সংস্থার সঙ্গে ন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করার অপেক্ষায় রয়েছি।'

বছরের শুরুতেই নতুন স্পনসর ভারতীয় ক্রিকেট বোর্ডকে যে আর্থিকভাবে আরও চাঙ্গা করবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ এই নতুন স্পনরের সৌজন্যে মোটা অঙ্কের লক্ষ্মীলাভ হতে চলেছে বোর্ডের কোষাগারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+