অস্ট্রেলিয়া সফর শুরুর আগে নতুন স্পনসরের নাম ঘোষণা করল বিসিসিআই, কত বছরের চুক্তি জানুন

অস্ট্রেলিয়া সফর শুরুর আগে নতুন স্পনসরের নাম ঘোষণা করল বিসিসিআই

করোনা আবহে মাঝে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফেরার আগে নতুন কিট স্পনসরের নাম ঘোষণা করে দিল বিসিসিআই। অস্ট্রেলিয়া সফর শুরুর আগে আজ মঙ্গলবার বিবৃতি দিয়ে বোর্ড নতুন কিট স্পনসরের নাম জানিয়েছে। ২৭ নভেম্বর থেকে ভারতের অস্ট্রেলিয়া সফরে ঢাকে কাঠি। ওডিআই ম্যাচ দিয়ে শুরু মহারণ।

কোন সংস্থার সঙ্গে চুক্তি

কোন সংস্থার সঙ্গে চুক্তি

ভারতীয় ক্রিকেট দলের কিট স্পনসর হিসেবে ৩ বছরের জন্যে জুড়ে গেল এমপিএল স্পোর্টস। ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দলের কিট স্পনসর হিসেবে এখন থেকে এই সংস্থা জুড়তে চলেছে। সেই সঙ্গে এমপিএল স্পোর্টস দুই দলেরই সরকারি মার্চেন্ডাইস পার্টনার হল।

কত বছরের চুক্তি

কত বছরের চুক্তি

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে মঙ্গলবার ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এমপিএলের সঙ্গে পার্টনারশিপের ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত ভারতের অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারে কোহলিদের নতুন জার্সিতে মাঠে নামতে দেখা যাবে। সেই জার্সিতেই এবার কিট স্পনসর হিসেবে জুড়বে এমপিএল স্পোর্টস।

১৯৯২ এর বিশ্বকাপ জার্সিতে বিরাটদের দেখা যাবে

১৯৯২ এর বিশ্বকাপ জার্সিতে বিরাটদের দেখা যাবে

১৯৯২ সালে বিশ্বকাপে যে জার্সি পরে ভারতীয় ক্রিকেটাররা মাঠে নেমেছিলেন অনেকটা সেরকমই জার্সি তৈরি করা হয়েছে। স্কাই ব্লু বা আকাশি নীল রংয়ের পরিবর্তে নতুন জার্সিতে থাকছে গাঢ় নীল রং। কাঁধের কাছে আরও কয়েকটি রং থাকছে। সেখানে সাদা, লাল, সবুজ, হালকা নীল রংয়ের ডোরা কাটা দাগ।

নাইকি অতীত, নতুন পথ চলা শুরু

নাইকি অতীত, নতুন পথ চলা শুরু

প্রসঙ্গত বোর্ডের তরফে গত আগস্ট মাসে বিরাট কোহলিদের কিট স্পনসরের জন্য নতুন টেন্ডার ডাকা হয়েছিল। এবার নাইকির সঙ্গে সম্পর্ক ছিন্নের পর এমপিএল স্পোর্টসের সঙ্গে পথ চলা শুরু করল বিসিসিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+