এশিয়া কাপের জন্য ভারতীয় ‘এ’ দল ঘোষণা, সুযোগ পেলেন বাংলার কোন ক্রিকেটার?
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের পর এবার ভারতীয় মহিলা 'এ' দলে সুযোগ পেলেন তিতাস সাধু। এসিসি ইমার্জিং উইমেন্স এশিয়া কাপের ভারতীয় মহিলা দলে ডাক পেলেন বঙ্গ কন্যা।
অল ইন্ডিয়া উইমেন্স সিলেকশন কমিটি শুক্রবার ভারতীয় 'এ' দল ঘোষণা করেছে। সেখানে তিতাসকে তাঁরা দলে রেখেছেন। এসিসি ইমার্জিং উইমেন্স এশিয়া কাপে ভারত তাদের অভিযান শুরু করতে চলেছে আগামী ১৩ জুন থেকে। প্রথম ম্যাচেই হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচেই হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।

ভারতীয় দলকে খেলতে হবে তাইল্যান্ড এবং পাকিস্তানের সঙ্গে। ১৫ জুন ভারত খেলবে তাইল্যান্ডের বিরুদ্ধে এবং ১৭ জুন খেলবে পাকিস্তানের বিরুদ্ধে।
অনূর্ধ্ব ১৯ মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের মহিলা দল। সেই দলেরই অংশ ছিলেন হুগলির চুঁচুড়ার মেয়ে। টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বাংলার তিতাস সাধু। মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ৪ ওভারে মাত্র ৬ রান খরচ করে নিয়েছিলেন ২টি উইকেট।

শুক্রবার নির্বাচকদের পক্ষ থেকে যে দল ঘোষণা করা হয়েছে তাতে অধিনায়ক করা হয়েছে শ্বেতা সেহরাওয়াতকে। তাঁর ডেপুটি করা হয়েছে সৌম্যা তিওয়ারিকে। বাংলা থেকে তিতাস ছাড়া আর কেউ সুযোগ পাননি। সিনিয়র দলের সদস্য রিচা ঘোষকে এই স্কোয়াডে রাখা হয়নি। দলের কোচের দায়িত্ব সামলাবেন নোশিন আল খাদের।

ভারতীয় স্কোয়াডে যাঁরা যাঁরা জায়গা পেয়েছেন তাঁরা হলেন- শ্বেতা সেহরাওয়াত (ক্যাপ্টেন), সৌম্যা তিওয়ারি (ভাইস ক্যাপ্টেন), কনিকা আহুজা, তৃষা গঙ্গাদি, মুসকান মালিক, শ্রেয়ঙ্কা পাটিল, , উমা ছেত্রী, মমতা মাদিওয়ালা, , যশস্রী এস, কাসভী গৌতম,তিতাস সাধু, পার্শ্বাভী চোপড়া, বি অনুশা, মন্নত কাশ্যম।












Click it and Unblock the Notifications