বিসিসিআইয়ের ধামাকা ঘোষণা, বেতন বাড়ল বিরাটদের, চুক্তি থেকে বঞ্চিত শামি
বিরাটরা যা টাকা চেয়েছিলেন তাই পেয়ে গেলেন। একলাফে কয়েক গুণ বেড়ে গেল ভারতীয় পুরুষ ক্রিকেটারদের বেতন। সুপ্রিম কোর্টের নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিসট্রেটররা নতুন কাঠামোয় বেতন দিতে রাজি হয়ে গেল।
বিরাটরা যা টাকা চেয়েছিলেন তাই পেয়ে গেলেন। একলাফে কয়েক গুণ বেড়ে গেল ভারতীয় পুরুষ ক্রিকেটারদের বেতন। সুপ্রিম কোর্টের নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিসট্রেটররা নতুন কাঠামোয় বেতন দিতে রাজি হয়ে গেল।
গ্রেড এ প্লাস যাঁরা পেয়েছেন তাঁরা পেতে চলেছেন ৭ কোটি টাকা। গ্রেড এ-র ক্রিকেটেররা পাবেন ৫ কোটি টাকা। গ্রেড বি- র ক্রিকেটাররা পাবেন ৩ কোটি টাকা। গ্রেড -সি-র প্লেয়াররা পাবেন ১ কোটি টাকা। এর আগের বেতন কাঠামোয় গ্রেড এ প্লেয়াররা পেতেন ২ কোটি টাকা, গ্রেড বি ও সি প্লেয়াররা পেতেন যথাক্রমে ১ কোটি ও ৫০ লক্ষ টাকা করে।
ফলে টাকাটা যে বিপুল অঙ্কে বাড়ল তা নিয়ে সন্দেহ নেই। এদিকে ধোনি, অশ্বিনদের মতো ক্রিকেটাররা মিস করলেন এ প্লাস ক্যাটাগরি। যেটা এবারই প্রথম নিয়ে এল বোর্ড। এই ক্যাটাগরিতে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, ও জসপ্রীত বুমরাহ।
গ্রেড -এ তে রয়েছে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা।
গ্রেড বি-তে রয়েছে কেএল রাহুল, উমেশ যাদব, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া, ইশান্ত শর্মা, দীনেশ কার্তিক।
গ্রুপ সি তে রয়েছে কেদার যাদব ,মণীশ পান্ডে, অক্ষর প্যাটেল, করুণ নায়ার, সুরেশ রায়না, পার্থিব প্যাটেল, জয়ন্ত যাদব। প্রত্যেকই পাচ্ছেন ১ কোটি টাকা।
#BCCI new contract system 🇮🇳🏏
A+ (7 Cr.) - Kohli, Rohit, Dhawan, Bhuvi, Bumrah
A (5 Cr.) - Ashwin, Jadeja, Vijay, Pujara, Rahane, Dhoni, Saha
B (3 Cr.) - Rahul, Umesh, Kuldeep, Chahal, Pandya, Ishant, DK
C (1 Cr.) - K Jadhav, M Pandey, Axar, K Nair, Raina, Parthiv, J Yadav
— Wisden India (@WisdenIndia) March 7, 2018
এদিকে ভারতীয় ছেলেদের সঙ্গে মেয়েদেরও বার্ষিক চুক্তি ঘোষণা করা হয়েছে। সেখানে বাংলার ঝুলন গোস্বামী মিতালি রাজ, হরমনপ্রীতরা গ্রেড এ পেয়েছেন। তবে বেতন পরিবর্তন হলেও ছেলে ও মেয়েদের মধ্যে বেতন বৈষম্য চোখে পড়ার মতো।
#BCCI new contract system (Women) 🇮🇳🏏
A (50 lakhs): M Raj, J Goswami, H Kaur, S Mandhana.
B (30 lakhs): P Yadav, V Krishnamurthy, R Gayakwad, E Bisht, S Pandey, D Sharma.
C (10 lakhs): M Joshi, A Patil, M Meshram, N Parveen, S Verma, P Raut, J Rodrigues, P Vastrakar, T Bhatia.
— Wisden India (@WisdenIndia) March 7, 2018
Click it and Unblock the Notifications