ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দল ঘোষণা, কারা দলে থাকলেন, কারা বাদ পড়লেন

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৫ জনের দল ঘোষণা করল বিসিসিআই। দলে নেই বুমরা ও রোহিত শর্মা। অধিনায়ক কোহলিই।

ভারত- ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্যে ১৫ জনের দল ঘোষণা করে দিল বিসিসিআই। ১৫ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জসপ্রীত বুমরা ও রোহিত শর্মা। দু'জনেই বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন। তাঁদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ঋষভ পন্ত ও কুলদীপ যাদব। অধিনায়ক থাকছেন বিরাট কোহলিই।

ফাইল ছবি, সৌঃ ফেসবুক

একনজরে দেখে নেওয়া যাক ১৫ জনের ভারতীয় দল
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঋষভ পন্ত (উইকেট রক্ষক), অজিঙ্কা রাহানে , মহেন্দ্র সিং ধোনি (উইকেট রক্ষক), যুবরাজ সিং, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া,রবিচন্দ্রন অশ্বিন,রবীন্দ্র জাদেজা, মহম্মদ সামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব ও দীনেশ কার্তিক (উইকেট রক্ষক)

ছবি সৌঃ ফেসবুক

বৃহস্পতিবারই অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি বৈঠকে বসে। বৈঠক শেষে ১৫ জনের নাম ঘোষণা করেন বিসিসিআই-এর কার্যকরী সভাপতি অমিতাভ চৌধুরী। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের কোচ যে অনিল কুম্বলেই থাকছেন তা আগেই বিসিসিআই-এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল।
২৩ শে জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধ ৫টি একদিনের ম্যাচ ও ১টি টি-২০ ম্যাচ খেলবে ভারত।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+