Women's Asia Cup 2022: মহিলা এশিয়া কাপের জন্য হরমনপ্রীতের নেতৃত্বে ১৫-সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই
Women's Asia Cup 2022: মহিলা এশিয়া কাপের জন্য হরমনপ্রীতের নেতৃত্বে ১৫-সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই
হরমনপ্রীত কউরের নেতৃত্বে মহিলা এশিয়া কাপের জন্য ১৫-সদস্যের দল নির্বাচন করল বিসিসিআই। প্রথম সারির ক্রিকেটারদেরই দলে সুযোগ দেওয়া হয়েছে দল নিয়ে বিশেষ কোনও পরীক্ষানীরিক্ষার পথে যায়নি দল।

বাংলাদেশের সিলেটে ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর থেকে চলবে মহিলা এশিয়া কাপ। সেপ্টেম্বরে শুরুতে যেই দল ইংল্যান্ডে খেলেছিল সেই দলকেই ধরে রেখেছে ভারত। ওই দলে কোনও পরিবর্তন আনা হয়নি। স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন তানিয়া স্বপ্না ভাটিয়া এবং সিমরণ দিল বাহাদুর।
মোট ছয়টি দল মহিলা এশিয়া কাপে অংশ নেবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। পরবর্তী ম্যাচটি ৩ অক্টোবর ভারতীয় দল খেলবে মালয়েশিয়ার বিরুদ্ধে এবং ৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলবে ভারত। ৭ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারতীয় দল।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহী, থাইল্যান্ড এবং মালয়েশিয়া একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে গ্রুপ পর্যায়ে। রাউন্ড রবিন শেষে প্রথম চারে শেষ করা চারটি দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে।
মহিলা এশিয়া কাপ ২০২২-এর জন্য ১৫-সদস্যের ভারতীয় দল:
হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মন্ধনা (সহ-অধিনায়ক), দীপ্তি শর্মা, শেফালি বর্মা, জেমিমা রড্রিগেজ, সাবিনেনি মেঘনা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), স্নেহ রানা, ডায়ালান হেমলতা, মেঘনা সিং, রেণুকা ঠাকুর, পূজা ভাস্ত্রকর, রাজেস্বরী গায়েকোয়াড়, রাধা যাদব, কে পি নবগিরি
স্ট্যান্ড বাই: তানিয়া স্বপ্না ভাটিয়া, সিমরণ দিল বাহাদুর












Click it and Unblock the Notifications