ক্রিকেটের সরাসরি সম্প্রচারের জন্য অল ইন্ডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হল বিসিসিআই
ভারতীয় ক্রিকেট দলের আন্তর্জাতিক ম্যাচের সরাসরি সম্প্রচার ও ধারাভাষ্যের জন্য অল ইন্ডিয়া রেডিও-র সঙ্গে দুই বছরের চুক্তি সারল বিসিসিআই। এই চুক্তির অধীনে দেশের ঘরোয়া ক্রিকেট ম্যাচগুলিও অন্তর্ভূক্ত।
ভারতীয় ক্রিকেট দলের আন্তর্জাতিক ম্যাচের সরাসরি সম্প্রচার ও ধারাভাষ্যের জন্য অল ইন্ডিয়া রেডিও-র সঙ্গে দুই বছরের চুক্তি সারল বিসিসিআই। এই চুক্তির অধীনে দেশের ঘরোয়া ক্রিকেট ম্যাচগুলিও অন্তর্ভূক্ত। মঙ্গলবার বিসিসিআই-র সঙ্গে এই চুক্তি সম্পন্ন করে এআইআর।

কবে থেকে শুরু
১৫ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। ওই ম্যাচ থেকেই দেশের কয়েক কোটি মানুষ রেডিও-তে ম্যাচের সরাসরি সম্প্রচার ও ধারাভাষ্য শুনতে পাবেন।

ঘরোয়া ম্যাচ
১০ সেপ্টেম্বর ২০১৯ থেকে ৩১ অগাস্ট ২০২১ পর্যন্ত ভারতের মহিলা ও পুরুষদের সব ঘরোয়া ক্রিকেট ম্যাচের ধারাভাষ্যও শোনা যাবে অল ইন্ডিয়া রেডিও-তে। তার মধ্যে অন্তর্ভূক্ত রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি, দেওধর ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও মহিলাদের চ্যালেঞ্জার সিরিজ।

আগেও ছিল
অতীতেও ভারতীয় ক্রিকেট দলের বহু ম্যাচের ধারাভাষ্য রেডিও-তে শুনেছেন দেশের মানুষ। কোনও কারণে তা বন্ধ হয়ে যায়। সেই ব্যবস্থা ফের চালু করতে পেরে খুশি বিসিসিআই ও অল ইন্ডিয়া রেডিও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications