প্রকাশিত হল আইপিএল-এর সূচি, দেখে নিন কবে নামছে আপনার প্রিয় দল
প্রকাশিত হল আইপিএল-এর সূচি, দেখে নিন কবে নামছে আপনার প্রিয় দল
কোটি কোটি ক্রিকেটপ্রেমীর প্রতিক্ষার অবসান ঘটিয়ে আসন্ন আইপিএব-এর সূচি প্রকাশ করল বিসিসিআই। বিসিসিআই-এর প্রকাশিত সূচি অনুযায়ীি ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে এই বারের আইপিএল।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। আট দলের আইপিএল এই বার থেকেই দশ দলের হতে চলেছে। নতুন দুই দল হিসেবে যোগ দিয়েছে গুজরাত টাইটানস এবং লখনউ সুপার জায়েন্টস। দল সংখ্যা বাড়ায় লিগও দীর্ঘায়িত হয়েছে। মোট ৭০টি ম্যাচ গ্রুপ পর্যায়ে খেলা হবে। পুনে এবং মুুম্বই মিলিয়ে আয়োজিত হবে এই ম্যাচগুলি। প্লে-অফের চারটি ম্যাচ আয়োজিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যা মোতেরা স্টেডিয়াম নামেই বেশি পরিচিত।
আসন্ন আইপিএল-এর প্রথম ডবল হেডার খেলা হবে ২৭ মার্চ। দুপুরের খেলায় ব্র্যাবোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটলস মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের। দ্বিতীয় খেলায় পুনের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে মুখোমুখি হবে পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর মাঠ প্রথম ম্যাচ খেলা হবে ২৯ মার্চ। সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে খেলা হবে ম্যাচটি।
ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে ২০টি করে ম্যাচ আয়োজিত হবে। ১৫টি করে ম্যাচ আয়োজিত হবে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে এবং মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক স্টেডিয়ামে।
বিসিসিআই-এর প্রকাশ করা সূচিতে এই বার মোট ১২টি ডবল হেডার রয়েছে। দুপুরের ম্যাচগুলি শুরু হবে সাড়ে তিনটা থেকে এবং সন্ধ্যার ম্যাচগুলি শুরু হবে সাড়ে সাতটা থেকে।
২২ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে লিগ পর্যায়ের ফাইনাল ম্যাচটি খেলা হবে। সেই ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ এবং পঞ্জাব কিংস। প্লে-অফের সূচি বিসিসিআই প্রকাশ করেনি তা পরে প্রকাশ করা হবে। ২৯ মে আহমেদাবাদে আয়োজিত ফলে ফাইনাল ম্যাচটি।
আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের সূচি:
২৬ মার্চ: বনাম চেন্নাই (ওয়াংখেড়ে, সাড়ে সাতটা)
৩০ মার্চ : বনাম আরসিবি (ডিওয়াই প্যাটেল, সাড়ে সাতটা)
১ এপ্রিল: বনাম পঞ্জাব (ওয়াংখেড়ে, সাড়ে সাতটা)
৬ এপ্রিল: বনাম মুম্বই (পুণে, সাড়ে সাতটা)
১০ এপ্রিল: বনাম দিল্লি (ব্র্যাবোর্ন, সাড়ে তিনটা)
১৫ এপ্রিল: বনাম হায়দরাবাদ (ব্র্যাবোর্ন, সাড়ে সাতটা)
১৮ এপ্রিল: বনাম রাজস্থান (ব্র্যাবোর্ন, সাড়ে সাতটা)
২৩ এপ্রিল: বনাম গুজরাট (ডিওয়াই প্যাটেল, সাড়ে তিনটা)
২৮ এপ্রিল: বনাম দিল্লি (ওয়াংখেড়ে, সাড়ে সাতটা)
২ মে: বনাম রাজস্থান (ওয়াংখেড়ে,সাড়ে সাতটা)
৭ মে: বনাম লখনউ (পুণে, সাড়ে সাতটা)
৯ মে: বনাম মুম্বই (ডিওয়াই প্যাটেল, সাড়ে সাতটা)
১৪ মে: বনাম হায়দরাবাদ (পুণে, সাড়ে সাতটা)
১৮ মে: বনাম লখনউ (ডি ওয়াই প্যাটেল, সাড়ে সাতটা)












Click it and Unblock the Notifications