বছর শুরুতে ক্রিকেটের জুনিয়র বিশ্বকাপ খেলতে নামছে ভারত, ঘোষিত হল ভারতীয় দল
জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ভারত।
জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ভারত।

রবিবার জুনিয়র বিশ্বকাপের দল ঘোষণার বৈঠক ছিল। বৈঠকে বিশেষ আমন্ত্রিত হিসেবে যোগ দেন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। এই মুহূর্তে অনূর্ধ্ব-১৯ ও ভারতীয় এ দলের কোচিং দায়িত্ব ছাড়ার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব রয়েছেন দেশের প্রাক্তন এই অধিনায়ক। প্রসঙ্গত শেষবার ২০১৮ সালে দ্রাবিড়ের কোচিংয়ে পৃথ্বীর শয়ের নেতৃত্বে নিউজিল্যান্ডের মাটিতে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল। সব মিলিয়ে মোট পাঁচবার ভারত এই টুর্নামেন্ট জিতেছে। এবার ২০২০ সালে জিতলে, পঞ্চমবারের জন্য ট্রফি ঘরে তুলতে পারবে মেন ইন ব্লু।
একনজরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল
১) প্রিয়ম গর্গ (অধিনায়ক)
২)যশস্বী জয়সোয়াল
৩) তিলক ভার্মা
৪) দিব্যান্স সাক্সেনা
৫)দিব্যান্স জোশী
৬) শ্বাশত রাওয়াত
৭) শুভাঙ্গ হেদগে
৮) রবি বিষ্ণৈ
৯)আকাশ সিং
১০)কার্তিক তিয়াগি
১১)অথর্ব আংকোলেকর
১২) কুমার কুশাগ্র (উইকেটকিপার)
১৩) শুশান্ত মিশ্র
১৪) বিদ্যাধর পাতিল
১৫) ধ্রুব চন্দ্র জুরেল(সহঅধিনায়ক)
একনজরে ভারতের সঙ্গে এক গ্রুপে কারা
অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপে ভারত এ গ্রুপে রয়েছে। যেখানে জাপান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপের ম্যাচ খেলবে ভারতীয় দল। ২০২০ সালে টুর্নামেন্ট শুরু ১৭ জানুয়ারি। ফাইনাল হবে ৯ ফেব্রুয়ারি।












Click it and Unblock the Notifications