কত জন ক্রিকেটারকে তোলা হবে নিলামে, ক’জন বিদেশি, ক’জন ভারতীয়, কোন দেশের কত ক্রিকেটার থাকছে, জানুন সমস্ত তথ্য
কত জন ক্রিকেটারকে তোলা হবে নিলামে, ক’জন বিদেশি, ক’জন ভারতীয়, কোন দেশের কত ক্রিকেটার থাকছে, জানুন সমস্ত তথ্য
চলতি মাসের ১২ এবং ১৩ তারিখ বেঙ্গালুরুতে বসতে চলছে পঞ্চদশ আইপিএল-এর আসর। তার আগে বিসিসিআই-এর তরফ থেকে জানিয়ে দেওয়া হল কোন কোন ক্রিকেটার আসন্ন আইপিএল-এর মেগা নিলামে অংশ নিতে চলেছেন।

বিসিসিআই-এর পক্ষ থেকে প্রকাশিত তালিকায় নাম রয়েছে মোট ৫৯০ জন ক্রিকেটারের। এদের মধ্যে ২২৮ জন আন্তর্জাতিক ক্রিকেটার রয়েছেন। ঘরোয়া ক্রিকেটের ৩৫৫ জন ক্রিকেটার এই নিয়ামে অংশ নেবেন। মোট ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার এই বারের নিলামে অংশ নেবে, বিদেশিদের মধ্যে নিলামে অংশগ্রহণকারী ক্রিকেটার ২২০ জন।
সহযোগী দেশের মোট সাত জন ক্রিকেটারকে মেগা নিলামে তোলা হয়েছে। এর মধ্যে নামিবিয়ার রয়েছেন ৩জন ক্রিকেটার, স্কটল্যান্ড থেকে রয়েছে দু'জন। একজন করে ক্রিকেটার রয়েছেন নেপাল এবং আমেরিকা থেকে।
আইপিএল-এর নিলামে বরাবরই সর্বোচ্চ বেস প্রাইস থেকে দু'কোটি টাকা। এ বার সর্বোচ্চ বেস প্রাইসের ক্যাপে রয়েছেন মোট ৪৮ জন ক্রিকেটার। ২০ জন ক্রিকেটারের বেস প্রাইস দেড় কোটি টাকা। ৩৪ জন ক্রিকেটারের বেস প্রাইস এক কোটি টাকা।
ভারত সহ মোট ১৫টি দেশের ক্রিকেটার এইবারের নিলামে অংশ নেবেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ৪৭ জন ক্রিকেটার এই আইপিএল-এ নিলামে ভাগ্য পরীক্ষা করানোর সুয়োগ পয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। দক্ষিণ আফ্রিকার ৩৩ জন ক্রিকেটার রয়েছেন আইপিএল-এর নিলামের তালিকায়। নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের ২৪ জন করে ক্রিকেটার এই তালিকায় রয়েছে। ২৩ জন শ্রীলঙ্কার ক্রিকেটার আসন্ন নিলামে অংশ নেবেন। আফগানিস্তানের মোট ১৭ জন ক্রিকেটার আসন্ন নিলামে অংশ নেবেন। আয়ারল্যান্ড এবং বাংলাদেশের পাঁচ জন করে ক্রিকেটার নিলামে অংশ নেবেন। সহযোগী দেশগুলির মধ্যে নামিবিয়ার রয়েছেন ৩জন ক্রিকেটার, স্কটল্যান্ডের দু'জন এবং নেপাল ও আমেরিকা থেকে একজন করে ক্রিকেটার রয়েছেন এই তালিকায়।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে এবার ফাফ ডু প্লেসি, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট, কুইন্টন ডি ককজনি বেয়ারস্টো, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, সাকিব আল হাসান, ওয়ানিন্দু হাসরাঙ্গা অন্যতম। দেশি-বিদেশি তারকাদের ভিড়ের মধ্যে এই আইপিএল-এ উল্লেখযোগ্য ভাবে অনুস্থিত থাকবে ক্রিস্টফার হেনরি গেইল এবং আব্রাহাম বেঞ্জামিন ডেভিলিয়ার্সের নাম। ক্রিস গেইল এবং এবি ডেভিলিয়ার্স এই নিলামে নিজেদের নাম অন্তর্ভুক্ত করাননি। আইপিএল-ইতিহাসের অন্য়তম দুই চিত্তাকর্ষক এবং বিনোদন প্রদানকারী ক্রিকেটার ডেভিলিয়ার্স এবং গেইল। হাজার তারকার মাঝে এই দুই কিংবদন্তির উপস্থিত একটু হলেও ফ্যাকাসে করবে এই বারের আইপিএল-কে।












Click it and Unblock the Notifications