IND vs NZ: নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, রোহিতের ডেপুটি হলেন কে?
নিউজিল্যান্ড বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্যি ঘোষিত হল ভারতীয় দল। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। এই সিরিজের জন্য শুক্রবার রাতে দল ঘোষণা করলেন নির্বাচকরা।
আগামী ১৭ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে প্রথম টেস্ট। এই সিরিজে ভারতীয় দলে রোহিতের ডেপুটি হলেন জসপ্রীত বুমরাহ। এর আগের সিরিজে ভারতীয় দলে কোনও সহ অধিনায়ক ছিল না। পাশাপাশি এই সিরিজে দলে প্রত্যাবর্তন হল না মহম্মদ শামির।

২০২৩ সালের বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি শামি। চোটের ধাক্কায় প্রায় ১ বছরের কাছাকাছি সময় ২২ গজের বাইরে আছেন শামি। এই পরিস্থিতি অনেকটাই ফিট হয়ে উঠেছেন বাংলা দলের পেসার। তিন টেস্টের দল একেবারে ঘোষণা করলেন নির্বাচরা। ফলে শামিকে রঞ্জি খেলেই জাতীয় দলে ফিরতে হবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সফরেই তাঁকে ফেরানো হতে পারে। বাংলাদেশের মতোই এই সিরিজে বাংলার একমাত্র প্রতিনিধি আকাশ দীপ। কোনও রকম চমক নেই দলে।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে কোনও সহঅধিনায়ক ছিলেন না দলে। ভারত সহঅধিনাটয়ক ছাড়াই খেলতে নেমেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল গত ২৪ ঘণ্টা ধরে। অবশেষে বুমরাহকে রোহিতের ডেপুটি করে সেই উত্তর হয়ত দিয়ে দিলেন নির্বাচকরা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও ভারত এখন ১ নম্বরে আছে।১১টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে আটটি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া।ফলে ভারতের পয়েন্ট সংখ্যা এখন ৯৮, পয়েন্ট সংখ্যা ৭৪.২৪। কানপুরে ম্যাচ জিতে ১২ পয়েন্ট সংগ্রহ করল ভারত। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ১২ ম্যাচ খেলে অজিদের পয়েন্ট সংখ্যা ৯০। পয়েন্ট শতাংশ ৬২.৫০।
ভারতের দল- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ(সহ অধিনায়ক)।












Click it and Unblock the Notifications