সেপ্টেম্বরে 'মিনি আইপিএল' হবে, জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড

নয়াদিল্লি, ২৪ জুন : আগামী সেপ্টেম্বর মাসে আইপিএলের ছোট সংস্করণ 'মিনি আইপিএল' অনুষ্ঠিত হবে। তবে এবার দেশের মাঠে নয়, বিদেশের মাঠে এই টি২০ লিগ হবে বলে জানিয়েছে বিসিসিআই।

বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর জানান, আগামী সেপ্টেম্বরে আটটি দল নিয়ে মোট দুই সপ্তাহের একটি টি২০ টুর্নামেন্ট হবে। তবে কোন দেশে তা অনুষ্ঠিত হবে তা এদিনই জানায়নি বোর্ড। জায়গা ও সম্পূর্ণ সূচী পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান অনুরাগ ঠাকুর।

সেপ্টেম্বরে 'মিনি আইপিএল' হবে, জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড

ঘটনা হল, বিভিন্ন ক্রিকেট খেলিয়ে দেশের ঘরোয়া টি২০ চ্যাম্পিয়ন দলগুলিকে নিয়ে হওয়া চ্য়াম্পিয়ন্স ট্রফি বন্ধ হয়ে যাওয়ার পরে বহুদিন ধরেই আলোচনা চলছিল সেই সময়ে অন্য কোনও একটি টি২০ টুর্নামেন্ট করার জন্য। ২০১৪ সালে শেষবার এই টুর্নামেন্ট হওয়ার পর তা বন্ধ করে দেওয়া হয়।

আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতি দর্শকদের তেমন আগ্রহ ছিল না। স্পনসরদের আগ্রহ না থাকায় সেখান থেকে সেভাবে লাভও আসছিল না। সেজন্যই ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড যৌথভাবে এই টুর্নামেন্ট বন্ধের সিদ্ধান্ত নেয়। সেই ফাকা জায়গায়ই নতুন টুর্নামেন্ট চালু করতে চলেছে বিসিসিআই।

প্রসঙ্গত, এর আগে একবারই মাত্র বিদেশে আইপিএলের আসর বসেছে। ২০০৯ সালে দেশে লোকসভা নির্বাচন নিয়ে তৈরি হওয়া উত্তেজনার কারণে বিদেশের মাটিতে (দক্ষিণ আফ্রিকা) আইপিএল টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিসিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+