চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার আগেই নতুন কোচের নাম জেনে যাবেন কোহলিরা!
আগামী ১৮ জুন, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার আগেই নতুন কোচের নাম ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এবার যে কোচতে নিয়োগ করা হবে, তার মেয়াদ হবে আগামী ২ বছর। এমনই খবর প্রকাশ পেয়েছে।
ক্রীড়া জগতের সংবাদের অন্যতম নাম ইএসপিএনক্রিকইনফো-র খবর অনুযায়ী আগামী ১৮ জুন, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার আগেই নতুন কোচের নাম ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এবার যে কোচতে নিয়োগ করা হবে, তার মেয়াদ হবে আগামী ২ বছর।
অনিল কুম্বলের কোচ হিসাবে একবছরের সফর শেষ হচ্ছে আগামী ২৩ জুন। অর্থাৎ নতুন কোচ বাছাই এরই মধ্যে সেরে ফেলতে হবে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে ক্য়ারিবিয়ান সফরে যাবেন বিরাট কোহলিরা।

ভারতীয় দলের কোচের পদে এবছর মোট ছয়জন আবেদন করেছেন। চারজন ভারতীয় ও ২ জন বিদেশি। ভারতীয়রা হলেন অনিল কুম্বলে, বীরেন্দ্র সহবাগ, লালচাঁদ রাজপুত ও ডোডা গণেশ। এছাডা দুই বিদেশি হলেন অস্ট্রেলিয়ার টম মুডি ও ইংল্যান্ডের রিচার্ড পাইবাস।
কিছুদিন আগেই অধিনায়ক কোহলি ও কোচ কুম্বলের মধ্যে মতানৈক্য ও দ্বন্দ্ব নিয়ে সংবাদমাধ্যমে নানা খবর প্রকাশিত হয়েছে। তবে পাকিস্তান ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কুম্বলের সঙ্গে মনমালিন্যের তত্ত্ব কোহলি উড়িয়ে দিয়েছেন।
সূত্রের খবর, আগামী সপ্তাহে একে একে ইন্টারভিউ নেওয়া হবে ছয় কোচ পদে আবেদনকারীর। ক্রিকেট পরামর্শদাতা কমিটির তরফে শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণ কোচ বাছাই করবেন। টম মুডির ইন্টারভিউ নেবেন না লক্ষ্মণ। কারণ দুজনে একসঙ্গে আইপিএলে হায়দ্রাবাদের হয়ে কাজ করেছেন।
একদিকে কোচ বাছাইয়ের আশু প্রয়োজন, অন্যদিকে তার প্রভাব আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় খেলোয়াড়দের উপরে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুদিক সামলে কী সিদ্ধান্ত নেয় বিসিসিআই, এখন সকলের চোখ সেদিকেই।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications