সচিনের জন্মদিনে তাঁর স্পেশাল ইনিংস উপহার বিসিসিআই-র, আইসিসি-র কুইজ

সচিনের জন্মদিনে তাঁর স্পেশাল ইনিংস উপহার বিসিসিআই-র, আইসিসি-র কুইজ

তিনি না চাইলেও ভক্তরা থেমে থাকবেন কি। ক্রিকেটের ভগবানের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা না জানিয়ে কী থাকতে পারেন ক্রিকেট প্রেমীরা! ৪৭তম আবির্ভাব দিবসে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বন্যায় ভাসলেন সচিন তেন্ডুলকর। বিসিসিআই ও আইসিসি-র অনবদ্য দুই শুভেচ্ছা বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিস্তর। কারণটা জেনে নিন।

কী বলেছিলেন সচিন

কী বলেছিলেন সচিন

করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে যাঁরা লড়াই করছেন, তাঁদের সম্মান প্রদর্শনে নিজের ৪৭তম জন্মদিন পালন করবেন না বলে জানিয়েছিলেন লেজেন্ড সচিন তেন্ডুলকর। ফ্যানদেরও একই পরামর্শ দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। তা সত্বেও 'শুভ জন্মদিন'-র বার্তায় ভরে গিয়েছে সচিনের সোশ্যাল মিডিয়ার ইনবক্স।

বিসিসিআই-র বিশেষ টুইট

২০০৮ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দুর্দান্ত শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর। টেস্ট ক্রিকেটে সেটি ছিল তাঁর ৪১তম তিন অঙ্কের ইনিংস। ঝকঝকে সেই পারফরম্যান্স, ২৬/১১ মুম্বই হামলায় আহত ও নিহতদের প্রতি সমর্পণ করেছিলেন মাস্টার ব্লাস্টার। সেই ইনিংসের ঝলক টুইটারে পোস্ট করে সচিনকে ৪৭তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই।

আইসিসি-র টুইট

এক টুইটে সচিন তেন্ডুলকরকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বলে আখ্যা দিয়েছে আইসিসি। মাস্টার ব্লাস্টারের ৪৭তম জন্মদিনে তাঁর সেরা ইনিংস কোনগুলি, তা ফ্যানদের কাছে জানতে চেয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। তার উত্তরও পেয়েছে আইসিসি।

সচিনের আর্জি

সচিনের আর্জি

করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী তৈরি হওয়া সংকটের দিনে মানুষকে সামাজিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন সচিন তেন্ডুলকর। জীবনের স্বার্থে অন্তত কিছুদিন একে অপরের থেকে দূরত্ব বজায় রাখা, বাইরে না বেরোনোর বিষয়টি মেনে চলার আর্জি জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। একই সঙ্গে ক্রিকেট মাঠে ক্রিকেটারদের লালার ব্যবহার বন্ধেরও পরামর্শ দিয়েছেন সচিন তেন্ডুলকর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+