BCCI AGM: বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা সোমবার, আইপিএল গভর্নিং কাউন্সিলে রদবদলের সম্ভাবনা

BCCI AGM: বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা সোমবার হবে গোয়ায়। আইপিএল গভর্নিং কাউন্সিলে রদবদলের সম্ভাবনা রয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, প্রজ্ঞান ওঝা সরে যেতে পারেন আইপিএল গভর্নিং কাউন্সিল থেকে।

ওঝা সরে গেলে কে তাঁর স্থলাভিষিক্ত হবেন সেটা দেখার। একইসঙ্গে মহিলাদের প্রিমিয়ার লিগ বা ডব্লিউপিএলের জন্য আলাদা গভর্নিং কাউন্সিল গঠনের সিদ্ধান্ত হতে পারে বোর্ডের এজিএমে।

BCCI AGM: বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা সোমবার

আইপিএল গভর্নিং কাউন্সিলে প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে রয়েছেন প্রজ্ঞান ওঝা। যদিও ভারতের প্রাক্তন স্পিনার এই পদ থেকে সরে যাবেন বলেই ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ। গভর্নিং কাউন্সিলের সদস্য হিসেবে তিন বছর রয়েছেন ওঝা। গত বছর ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন থেকে নির্বাচিত হয়ে তাদের প্রতিনিধি হিসেবে গভর্নিং কাউন্সিলে আসেন তিনি।

প্রজ্ঞান ওঝা আরও কয়েক বছর এই পদে থাকতে পারতেন। কিন্তু তিনি আর থাকতে চান না বলেই খবর। এজিএমের তৃতীয় অ্যাজেন্ডায় উল্লেখ রয়েছে, আইসিএ-র একজনকে আইপিএল গভর্নিং কাউন্সিলে আনার বিষয়টি। তাতেই ওঝার স্বেচ্ছায় পদত্যাগ নিয়ে জল্পনা জোরালো হয়েছে। আইসিএ নির্বাচনের মাধ্যমে নতুন কাউকে ওই পদে পাঠাতে পারে।

BCCI AGM: বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা সোমবার

এ ছাড়াও আইপিএল গভর্নিং কাউন্সিলের জেনারেল বডিতে আরএ ২ জন নতুন মুখ আসতে পারেন। যদিও চেয়ারম্যান অরুণ সিং ধুমল ও অভিষেক ডালমিয়া থাকবেন। গত বছর থেকে শুরু হয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ। তার জন্য আলাদা গভর্নিং কাউন্সিল গঠন নিয়ে আলোচনা হতে বিসিসিআইয়ের এজিএমে। ওম্বুডসম্যান ও এথিক অফিসার নিয়োগ নিয়েও আলোচনা হবে।

ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকমণ্ডলীর পারফরম্যান্স নিয়েও আলোচনা হবে। ডিসেম্বরে নির্বাচকমণ্ডলীতে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। যদিও চেয়ারম্যান হিসেবে অজিত আগরকরই থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+