Shakib Al Hasan: শাকিব আল হাসানের উপর চাপ বাড়ছে, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ নিয়ে কোন ভাবনা বিসিবি-র?

Shakib Al Hasan: শাকিব আল হাসানের উপর চাপ বাড়ছে। আজ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট শেষ হবে। শাকিব দ্বিতীয় টেস্টে খেলবেন কিনা তা নিশ্চিত নয়।

শাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ দায়ের হয়েছে। প্রথম টেস্ট শেষের পরই বাংলাদেশ দলে শাকিবের ভাগ্য নির্ধারিত হবে।

Shakib Al Hasan

বাংলাদেশ যখন ছাত্র আন্দোলনে অশান্ত হয়ে উঠেছিল তখন শাকিব ছিলেন কানাডায়। শাকিব চলতি বছরই আওয়ামি লিগের সাংসদ হন। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার। শাকিবের বাড়ি আক্রান্ত না হলেও তাঁর পার্টি অফিসে হামলা চলেছিল।

কানাডায় টি২০ লিগ খেলে শাকিব সরাসরি পাকিস্তানে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। তারই মধ্যে জড়িয়ে পড়লেন নয়া বিতর্কে। শাকিবকে বাংলাদেশ দল থেকে বাদ দিয়ে হত্যা মামলার তদন্তের জন্যই তাঁকে দেশে ফেরানোর জন্য বিসিবিকে নোটিশ দেওয়া হয়েছে গতকাল।

বিসিবির সভাপতি ফারুক আহমেদ সাংবাদিকদের বলেছেন, এফআইআর হয়েছে। তদন্ত হবে তার প্রেক্ষিতে। মনে রাখতে হবে শাকিবের বিরুদ্ধে এখনও চার্জ গঠন হয়নি। যেহেতু টেস্ট ম্যাচ চলছে, সেক্ষেত্রে খেলা চলাকালীন আমরা কোনও সিদ্ধান্ত নিচ্ছি না।

ফারুক জানান, সোমবার ম্যাচ শেষ হলে সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে তা যে দ্বিতীয় টেস্টের আগেই নেওয়া হবে, সেটা পরিষ্কার। বিসিবি সভাপতির কথায়, কিছুদিন আগে যে অশান্তি হয়েছে তা আমরা কেউ ভুলে যাইনি। অনেকে প্রাণ হারিয়েছেন, আমাদের সহমর্মিতা রয়েছে। আর শাকিবের সঙ্গে বিসিবির সম্পর্ক ক্রিকেটার ও এমপ্লয়ারের। অন্তত প্রথম টেস্ট খেলতে শাকিবের বাধা নেই। টেস্ট চলাকালীন তাঁকে দেশে ফেরানো সম্ভব নয়।

রাওয়ালপিণ্ডিতে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ারের পর বাংলাদেশ তোলে ৫৬৫ রান। মুশফিকুর রহিম করেন ১৯১, শাদমান ইসলামের সংগ্রহ ৯৩। শাকিব ১৬ বলে ১৫ রান করেন। প্রথম ইনিংসে শাকিব একটি উইকেট পেয়েছিলেন।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর এই প্রতিবেদন লেখা অবধি ১৫ ওভারে ২ উইকেটে ৩৩। পাকিস্তান এখনও ৮৪ রানে পিছিয়ে। আজ সকালে এখনও অবধি ১টি উইকেট তুলেছে বাংলাদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+