Shakib Al Hasan: ভারত সফর শেষে দেশে ফিরবেন শাকিব! তারকা ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে আপডেট দিল বিসিবি

বাংলাদেশের অন্যতম ক্রিকেট আইকনের নাম শাকিব আল হাসান। কিন্তু বেশ কয়েক মাস ধরেই দেশছাড়া তিনি। জাতীয় দলের সঙ্গে বিদেশ সফরে থাকছেন কিন্তু দেশে ফিরছেন না। ভারতের বিরুদ্ধে সিরিজ শেষ হলে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজ কি মাঠে নামবেন তারকা অল-রাউন্ডার?

আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে কি খেলবেন শকিব আল হাসান? কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এরপর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৬, ৯ ও ১২ অক্টোবর। এরপর শাকিব দলের সঙ্গে দেশে ফিরবেন নাকি পরে ফিরবেন, তা অবশ্য এখনো নিশ্চিত নয়।

Shakib Al Hasan

কিন্তু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কিছুটা শান্ত। তাই শাকিব দেশে ফিরতেও পারেন। ক্রিকইনফোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্সের দায়িত্বে থাকা শাহরিয়র নাফিস জানিয়েছেন, দেশের অন্তর্বর্তী সরকার পরিষ্কার করে দিয়েছে, শাকিব দেশে ফিরলে তাঁকে কোনও ভাবেই হেনস্থা করা হবে না।

ইএসপিএনক্রিকইনফোকে এই সংক্রকান্ত বিষয়ে শাহরিয়র নাফিস বলেন, বাংলাদেশের অন্তবর্তী সরকার জানিয়েছে, দেশে ফেরার পর শাকিবকে হেনস্থা করা হবে না। শাকিবের যদি চোট নিয়ে কিংবা দলে জায়গা পাওয়া নিয়ে কোনও সমস্যা না থাকে, দেশের মাটিতে তাঁর না খেলার কোনও কারণ দেখছি না।'

বাংলাদেশে ছাত্র আন্দোলন ও রক্তাক্ত গণবিক্ষোভের সময় শাকিব ছিলেন দেশের বাইরে। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। সেইদিন থেকে দেশের তারকা অলরাউন্ডারকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি উঠেছে। এবার শাকিবের বিরুদ্ধে খুন অভিযোগে থানায় মামলা দায়ের হল। কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের দাবিতে সংঘর্ষ চলাকালে ৫ অগাস্ট রবেল নামে একজন পোশাক কারখানার কর্মী গুলিবিদ্ধ হন।

এই খুনের ঘটনায় নাম জড়িয়েছে দেশের প্রাক্তন অধিনায়ক তথা সাংসদ শাকিব আল হাসানের।চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশের সাধারণ নির্বাচন। এই ভোটে বাংলাদেশের পশ্চিমের জেলা মাগুরা থেকে প্রার্থী হন শাকিব। বিপুল ভোটে জয়লাভ করে সেখান থেকে সাংসদ নির্বাচন হন।

India vs Bangladesh: কানপুর টেস্টে খেলবেন শাকিব? তারকা ক্রিকেটারের চোট নিয়ে রইল বিরাট আপডেট
বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম মঙ্গলবার জানিয়েছে, শেয়ার বাজারে কারসাজির অভিযোগে তারকা এই ক্রিকেটারকে ৫০ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট করতে গিয়ে আঙুলে চোট পান শাকিব। জসপ্রীত বুমরাহের ডেলিভারিতে আঘাত পেয়েছিলেন শাকিব। এরপর থেকেই দ্বিতীয় ম্যাচে তারকা অল রাউন্ডারের খেলা নিয়ে জল্পনা তৈরি হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সোমবার বলেছেন যে চিকিৎসা মূল্যায়নের পর কানপুর টেস্টে শকিব আল হাসানকে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+