ইডেনে দিন রাতের টেস্ট খেলার প্রস্তাব ভারতের, জানাল বাংলাদেশ

নভেম্বরে ভারত সফরে আসছে বাংলাদেশ। সেই সফরেই দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে দিন রাতের ম্যাচ হতে পারে।

নভেম্বরে ভারত সফরে আসছে বাংলাদেশ। সেই সফরেই দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে দিন রাতের ম্যাচ হতে পারে। ইতিমধ্যেই ইডেনে দ্বিতীয় টেস্টটি দিন রাতের করা নিয়ে বিসিসিআইয়ের নতুন প্রেডিসেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বিরাটের সঙ্গে কথা বলেছেন। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও জানানো হল, 'দিন রাতের টেস্ট খেলতে চেয়ে আবেদন করেছে ভারত।' সেই নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আলোচনা শুরু হয়েছে।

বিসিবি'র চেয়ারম্যান কী জানালেন

বিসিবি'র চেয়ারম্যান কী জানালেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আক্রম খান বলেছেন, 'বিসিসিআইয়ের পক্ষ থেকে দিন রাতের টেস্ট খেলা নিয়ে আমাদের কাছে অনুরোধ এসেছে। পুরো বিষয়টিই আমরা ইতিবাচকভাবে দেখছি। আলোচনা করে আমরা শীঘ্রই সিদ্ধান্ত জানিয়ে দিতে চলেছি। তিন দিন আগে এই নিয়ে আমাদের কাছে চিঠি এসে পৌঁছেছে। এক-দু'দিনের মধ্য়েই আমরা এই নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিতে চলেছি।'

সৌরভ-বিরাট বৈঠক

সৌরভ-বিরাট বৈঠক

বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পর বিরাটের সঙ্গে বৈঠকে ভারত অধিনায়ককে দিন রাতের টেস্ট খেলা নিয়ে রাজী করান সৌরভ গঙ্গোপাধ্যায়। সভাপতি হওয়ার পর ইডেনে সিএবির সংবর্ধনা অনুষ্ঠানে বিরাট দিন রাতের টেস্ট খেলার বিষয়ে রাজী বলে জানান মহারাজ।

দিন রাতের টেস্ট নিয়ে বরাবরই আগ্রহী সৌরভ

দিন রাতের টেস্ট নিয়ে বরাবরই আগ্রহী সৌরভ

এর আগে বোর্ডের প্রেডিসেন্ট হয়ে ঘরোয়া ক্রিকেটে নৈশালোকে ম্যাচ আয়োজন করে চমক দিয়েছিলেন সৌরভ। এরপর বিসিসিআইয়ের নতুন সভাপতি হয়ে এবার ভারতের মাটিতে প্রথম দিন রাতের টেস্ট ম্যাচ আয়োজন করার বিষয়ে আগ্রহী মহারাজ।

খেলা শুরু কখন

খেলা শুরু কখন

বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ইডেন টেস্টে হতে পারে দিন রাতের ম্যাচ। সেক্ষেত্রে দুপুর ২ টো থেকে রাত সাড়ে নটা পর্যন্ত নৈশালোকে ম্যাচ হতে পারে। ইন্দোরে প্রথম টেস্ট শুরু ১৪ নভেম্বর। এরপর ২২ নভেম্বর থেকে শুরু ইডেন টেস্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+