বিবিএলের কোনও দলের ওকে কেনার ক্ষমতা নেই, সূর্য কুমার যাদবকে নিয়ে বললেন ম্যাক্সওয়েল

বিবিএলের কোনও দলের ওকে কেনার ক্ষমতা নেই, সূর্য কুমার যাদবকে নিয়ে বললেন ম্যাক্সওয়েল

সুযোগ পাওয়ার পর থেকে দুরন্ত ছন্দে রয়েছেন সূর্য কুমার যাদব। বিশেষ করে টি-২০ ক্রিকেটে তিনি এখন বিপক্ষের ত্রাস। তিনি যে কোথা থেকে দাঁড়িয়ে কোথায় বলকে পাঠিয়ে দেবেন কেউ জানে না। একদম অফ সাইডের বাইরের বল চলে যাচ্ছে পিছনে দিকে ছয়ে। ১৪০ বেশি গতি বলে। বাউন্সার। সূর্য বল পাঠিয়ে দিচ্ছেন উইকেট কিপারের মাথার উপর দিয়ে বাউন্ডারির বাইরে। তা এমন প্লেয়ার একবার যদি বিগ ব্যাশে খেলে তাহলে কী হবে? বাজারে নাকি এমন খবর আসছে যে তাঁর কাছে নাকি বিবিএল-এর চুক্তি আসছে। এই নিয়ে ম্যাক্সওইয়েল বললেন আমাদের দলগুলির অত টাকা নেই যে সূর্য কুমার যাদবকে সই করাবে।

বিবিএলের কোনও দলের ওকে কেনার ক্ষমতা নেই, সূর্য কুমার যাদবকে নিয়ে বললেন ম্যাক্সওয়েল

এই সদ্য শেষ হওয়া বিশ্বকাপে তিনি ১৮৯.৬৮ স্ট্রাইক রেটে করেছেন ২৩৯ রান। নামলেই মারকাটারি খেলা যেদিকে পেরেছেন বল পাঠিয়েছেন। পাশাপাশি এই ফরম্যাটে তাঁর এর মধ্যেই হয়ে গিয়েছে দুই সেঞ্চুরি। সদ্য করেছেন ৫৫ বলে ১১১ রান। তাও নিউজিল্যান্ডের মাটিতে। মোটেই সোজা কথা নয়। কিন্তু সেটা তিনি করে দেখিয়েছেন। এখন তিনি এই ফরম্যাটে এক নম্বর ব্যাটসম্যান। তাকে সই করানোর কথা না ভাবাটাই অস্বাভাবি।

এই নিয়ে ম্যাক্সওয়েল বলেছেন যে, আমাদের এত টাকা নেই সূর্যকুমারকে কে কিনে নেবে। তাকে কিনতে হলে এখন আমাদের যে দল নেবে তাঁদের সবাইকে এক এক কর সরিয়ে দিতে হবে। সবার টাকা মিলিয়ে যা দাঁড়াবে তা দিতে হবে ওকে। আসলে তিনি বলতে চাইছেন যে সূর্যকে এই মুহূর্তে মহা মুল্যবান খেলয়াড়। তাঁর দর এখন টাকার বিনিময়ে করা যাবে না। অমূল্য রত্ন বলতে চাইছেন তিনি।

সম্প্রতি টি-২০ ক্রিকেটে সূর্য দুরন্ত খেলছেন। ৩৬০ ডিগ্রি খেলছেন তিনি। একদিনের ম্যাচেও ভালই খেলছেন। সবথেকে বড় ব্যপার তিনি ভালো খেলছেন বিদেশের মাটিতে। দেরিতে সুযোগ পেলেও নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের ভরসা থেকে এখন তিনি ভারতের মিডল অর্ডারের বড় ভরসা হয়ে দাঁড়িয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+