ভারতের বিরুদ্ধে ওডিআই ও টি২০ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার, সুযোগ পেলেন কারা?

টি২০ বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। চোট সারিয়ে দলে ফিরলেন অভিজ্ঞ পেসার আনরিখ নরকিয়া।

অন্যদিকে, কুইন্টন ডি ককের প্রত্যাবর্তনের ফলে টি২০ দলে জায়গা হলো না রায়ান রিকেলটনের।

স্ট্রেস ফ্র্যাকচারের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন নরকিয়া। তবে সাম্প্রতিক টি২০ চ্যালেঞ্জে ডলফিনসের হয়ে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স (পাঁচ ম্যাচের পর নবম সর্বোচ্চ উইকেটশিকারী) তাঁকে জাতীয় দলে ফিরিয়ে নিয়ে এলো। ফলে মনে করা হচ্ছে, টি২০ বিশ্বকাপেও তিনি দলে থাকবেন। যদিও ভারতের বিপক্ষে ওডিআই সিরিজের দলে তাঁর ঠাঁই হয়নি।

একদিনের আন্তর্জাতিক সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন তেম্বা বাভুমা, যিনি চোটের কারণে পাকিস্তান সিরিজ খেলতে পারেননি। তবে এই দলে ট্রিস্টান স্টাবস বাদ পড়েছেন। পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া রুবিন হারম্যান তাঁর জায়গা ধরে রেখেছেন।

ডি কক পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে-তে ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। যদিও তাঁর শেষ চারটি টি২০ ইনিংসে তেমন বড় স্কোর নেই, তবে ভারতে টি২০-তে তাঁর গড় ৫০.৮৮ এবং স্ট্রাইক রেট ১৪২.২৩, যা তাঁকে দলের জন্য অপরিহার্য করে তুলেছে।

রিজা হেনড্রিকসের প্রত্যাবর্তনের কারণে হার্ড-হিটিং ব্যাটার লুয়ান-ডে প্রিটোরিয়াস টি২০ দলে সুযোগ পাননি। পাকিস্তানের বিপক্ষে টি২০-তে নেতৃত্ব দেওয়া ডোনোভান ফেরেইরা তাঁর স্থান ধরে রেখেছেন, এবং ডেওয়াল্ড ব্রেভিস মাংসপেশীর চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন। ডেভিড মিলারও টি২০ দলে ফিরেছেন। তিনি সর্বশেষ মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন।

ভারতের বিপক্ষে ওয়ান ডে সিরিজ অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর, ৩ ও ৬ ডিসেম্বর যথাক্রমে রাঁচি, রায়পুর এবং বিশাখাপত্তনমে। এরপর ৫ ম্যাচের টি২০ সিরিজ শুরু হবে ৯ ডিসেম্বর থেকে, যা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে দল: তেম্বা বাভুমা (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, করবিন বশ, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, রুবিন হারম্যান, কেশব মহারাজ, মার্কো জানসেন, এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, প্রেনেলান সুব্রায়েন।

ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি২০ দল: এইডেন মার্করাম (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো জানসেন, জর্জ লিন্ডে, কোয়েনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ট্রিস্টান স্টাবস, কেশব মহারাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+