Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টি ২০ বিশ্বকাপের আগে ভারত কোন সমস্যা থেকে মুক্ত হতে চাইছে? খোলসা করলেন রোহিতদের ব্য়াটিং কোচ

টি ২০ বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষ সিরিজ খেলতে নামছে রোহিত শর্মার ভারত। কাল থেকে তিরুবনন্তপুরমে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি ২০ সিরিজ। বিশ্বকাপের আগে কয়েকটি বিভাগে খামতি মিটিয়ে নেওয়াই লক্ষ্য মেন ইন ব্লু-র। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে ডেথ ওভারের বোলিং উন্নত করার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রোটিয়াদের বিরুদ্ধে সফলভাবে পুঁজি আগলানোও ভারতের চ্যালেঞ্জ হতে চলেছে।

শিশিরের দিকে আঙুল

শিশিরের দিকে আঙুল

এশিয়া কাপে ভারত চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। এশিয়া কাপের সুপার ফোর পর্ব থেকে ধরলে ভারত এখনও অবধি জিতেছে তিনটি ম্যাচে, পরাজয় তিনটিতে। হেরেছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে। সবগুলিই প্রথমে ব্যাট করে। ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর আঙুল তুললেন ডিউ ফ্যাক্টরের দিকেই। যদিও কোনও ব্যাটার এর আগে এমন দাবি করেননি। রাঠোর আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রথমে ব্যাট করে ম্যাচ জেতার বিষয়টি নিয়ে আমরা নানারকম পরিকল্পনা করছি। কিন্তু টস গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। বোলারদের খুব বেশি করার কিছু থাকছে না। যেখানে শিশির ফ্যাক্টর, সেখানে পুঁজি নিয়ে ম্যাচ জেতার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সহজ হয়ে যাচ্ছে রান তাড়া করা।

বোলারদের পাশে রাঠোর

বোলারদের পাশে রাঠোর

সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে মোহালিতে ভারত প্রথমে দুই শতাধিক রান করেও জয় নিশ্চিত করতে পারেনি। যার জেরে সমালোচনার মুখে পড়েছেন বোলাররা। রাঠোরের কথায়, বোলারদের দায়ী না করে আমি বরং তাঁরা ম্যাচটি শেষ ওভার পর্যন্ত নিয়ে যাওয়ায় কৃতিত্বই দেব। প্রথমে ব্যাট করেও যাতে ম্যাচ জেতা যায় সে ব্যাপারে আমাদের নিশ্চিতভাবেই উন্নতি করতে হবে। ভারত প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে পর্যাপ্ত রানের টার্গেট দিতে পারছে না, এমন যুক্তি মানতে নারাজ রাঠোর। তাঁর কথায়, গত টি ২০ বিশ্বকাপে প্রথমে ব্যাটিং করা চিন্তার বিষয় ছিল। কিন্তু তারপর থেকে আমরা পর্যাপ্ত রানই খাড়া করেছি প্রথমে ব্যাটিং করতে নেমে। ফলে এক্ষেত্রে কোনও সমস্যা নেই।

পরিকল্পনামাফিক খেলা

পরিকল্পনামাফিক খেলা

রাঠোর আরও জানিয়েছেন, ভারতীয় দলে যাঁরা খেলছেন তাঁদের বেশি পরামর্শ না দিয়ে নিজেদের শক্তির উপর আস্থা রাখতেই বলা হয়। তিনি বলেন, এই পর্যায়ে আমরা কাউকেই কিছু বলি না। অর্শদীপ সিং আইপিএলে ভালো বোলিং করেছেন। বিশেষ করে ডেথ ওভারে। ফলে বোলাররা যাতে পরিকল্পনামাফিক বোলিং করতে পারেন সে ব্যাপারে আমাদের লক্ষ্য থাকে। কোন ব্যাটারের বিরুদ্ধে কেমন বোলিং করতে হবে সে সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। বোলাররা নিজেদের দক্ষতার প্রতি আস্থা রেখেই খেলবেন বলে আমার আশা। কঠিন পরিস্থিতিতে অর্শদীপ চাপ সামলাতে পারেন। তিনি আরও উন্নতি করবেন।

ব্যাটিংয়ের ধরনে বদল

ব্যাটিংয়ের ধরনে বদল

টি ২০ বিশ্বকাপকে সামনে রেখে ভারতের ব্যাটিং অ্যাপ্রোচে বদলের কথাও উল্লেখ করেছেন রাঠোর। তাঁর কথায়, ব্যাটিংয়ে যে পরিবর্তনটি এসছে তা পরিলক্ষিত ইতিমধ্যেই। আমরা আরও কিছুটা আগ্রাসী হয়ে ব্যাটিং করছি। স্ট্রাইক রেটের সঙ্গে ইচ্ছাশক্তির বিষয়টিও গুরুত্বপূর্ণ। এটা ফুটে উঠছে আমাদের খেলায়। সামগ্রিকভাবে আমাদের ব্যাটিং ভালোই হচ্ছে। টি ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা জরুরি। বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। টি ২০ বিশ্বকাপে যাঁরা খেলবেন তাঁদেরই বেশি সুযোগ দেওয়া আমাদের লক্ষ্য থাকে। যদিও ম্যাচের পরিস্থিতির উপরও এই বিষয়টি নির্ভর করে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+