IPL 2022: 'ব্যর্থতার মধ্যে দিয়ে যেতেই হবে', কোন মন্ত্রে সাফল্য হায়দরাবাদের জানালেন লারা
IPL 2022: 'ব্যর্থতার মধ্যে দিয়ে যেতেই হবে', কোন মন্ত্রে সাফল্য হায়দরাবাদের জানালেন লারা
স্বপ্নের ছন্দে রয়েছে ২০১৬ আইপিএল-এর চ্যাম্পিয়নরা। প্রথম দুই ম্যাচে হারের পর দুরন্ত ভাবে ফিরে এসেছে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ। সাত ম্যাচের মধ্যে শেষ পাঁচ ম্যাচে লাগাতার জয় পেয়েছে সানরাইজার্স। শেষ ম্যাচে ফাফ ডু প্লেসিসের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এসআরএইচ। কেন উইলিয়ামসনের দলের এই পারফরম্যান্সের ধারাবাহিকতা এবং সাফল্য অবাক করে দিয়েছে অনেককেই, যেখানে বিশেষ করে গত বার খুব একটা ভাল কিছু করতে পারেনি অরেঞ্জ আর্মি।

ব্যর্থতাই সাফল্যের পথ তৈরি করে:
দলের এই ঘুরে দাঁড়ানোর বিষয়ে কিংবদন্তি এবং সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং কোচ ব্র্যায়ান লারা জানিয়েছেন, ক্রমাগত ব্যর্থতা একজন শেখাতে পারে তাঁর কী করা উচিৎ এবং কোন পথে গেলে সাফল্য আসবে। লারার কথায়, "'একজন তরুণ অনেক সময় ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যায় এবং সেখান থেকেই বুঝতে পারে সে কোথায় ভুল করছে এবং কী করলে সাফল্য আসবে। আবার অনেকে রয়েছে যারা প্রথমের দিকে সুযোগকে কাজে লাগায় এবং অসফল হওয়ার আগেই তাঁরা বুঝতে পারে কোন দিকে সমস্যা তৈরি হচ্ছে।"

আত্মবিশ্বাস দেওয়া এবং পাশে থাকা:
কোনও তরুণ যখন সফল হতে পারছে না তখন তাঁর পাশে দাঁড়াতে হবে, ভরসার হাত রাখতে হবে তাঁর কাঁধে এবং সঠিক দিকে তাঁকে পাঠাবে হবে। উল্লেখ্য, অভিষেক শর্মা এই মরসুমে এসআরএইচের ওপেনার হিসেবে খেলছে। প্রথম দুই ম্যাচে অভিষেক ফর্ম হাতড়ে বেড়িয়েছে। দুই ম্যাচ পর থেকে ফর্ম ফিরে পেয়েছেন তিনি।

আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের অবস্থান:
অরেঞ্জ আর্মি প্রথম দুই ম্যাচে জেতার মতো পরিস্থিতি থেকেও হেরে গিয়েছিল। তবে, ভুল থেকে শিক্ষা নিয়েছে তারা। শেষ পাঁচটি ম্যাচে তরুণ ক্রিকেটারদের নিয়ে তৈরি সানরাইজার্স হায়দরাবাদ জয়ের দেখা পেয়েছে। অভিষেক শর্মা এবং রাহুল ত্রিপাঠী দুরন্ত ছন্দে রয়েছেন। সাত ম্যাচের মধ্যে পাঁচটি জিতে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এসআরএইচ। রান রেটের বিচারে বহু দলের তুলনায় অনেকটা এগিয়ে তারা।

ব্যাটিং এবং বোলিং- দুই বিভাগেই স্বচ্ছন্দ অরেঞ্জ আর্মি:
সানরাইজার্স এই মরসুমে শুধু ব্যাটিং বিভাগেই নয়, বোলাররাও দুরন্ত ফর্মে রয়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সানরাইজার্স বোলারজের দাপট লক্ষ্য়নীয় ছিল। ৬৮ রানে গুটিয়ে গিয়েছিল বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিসদের নিয়ে তৈরি ব্যাটিং অর্ডার। ওই ম্যাচে মার্কো জেনসন-টি নটরাজনদের সামনে দাঁড়াতে পারেননি কোনও আরসিবি ব্যাটার।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications