La Liga: লেভান্তের বিরুদ্ধে জঘন্য ডিফেন্স, অন্তিম মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় বার্সেলোনার

LaLiga: লেভান্তের বিরুদ্ধে জঘন্য ডিফেন্স, অন্তিম মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় বার্সেলোনার

লেভান্তের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেল বার্সেলোনা। সোমবার গভীর রাতে লিউক ডি জং-এর শেষ মুহূর্তের গোলে বার্সেলোনা কোনও ক্রমে হার থেকে রক্ষা পেল। জাভির দলের পক্ষে ম্যাচের ফল ৩-২।

LaLiga: লেভান্তের বিরুদ্ধে জঘন্য ডিফেন্স, অন্তিম মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় বার্সেলোনার

লেভান্তের ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য ছিল বার্সেলোনার। মিডফিল্ডের নিয়ন্ত্রণ ম্যাচের প্রথম থেকেই হাতে তুলে নেওয়া লেভান্তের রক্ষণে ক্রমাগত আঘাত হানতে সমস্যা হয়নি বার্সার। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ এবং গোলরক্ষকের দৌলতে প্রথমার্ধে গোলের মুখ দেখতে পায়নি বার্সেলোনা। লেভান্তে যে রক্ষণ সামলাতে গিয়ে আক্রমণে ওঠেনি তেমনটা নয়। প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলা লেভান্তে সুযোগ পেলেই উঠে এসেছিল আক্রমণে।

দ্বিতীয়ার্ধে এই কারণেই প্রথম গোল হজমক করে বার্সেলোনা। ৫২ মিনিটে পেনাল্টি পায় লেভান্তে। আলেসিও লিসির দলকে স্পট কিক থেকে এগিয়ে দেন হোসে লুইস মোরালেস। এই গোলের তিন মিনিটের মধ্যে ফের পেনাল্টি পায় বার্সার প্রতিপক্ষ। কিন্তু এক্ষেত্রে টের স্টেগান দুরন্ত দক্ষতায় বাঁচিয়ে দেন রজার মার্তির স্পট কিক।

LaLiga: লেভান্তের বিরুদ্ধে জঘন্য ডিফেন্স, অন্তিম মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় বার্সেলোনার

ম্যাচে ৫৯ মিনিটে ম্যাচে সমতা ফিরেয় আনে বার্সা। ওসমানে ডিম্বেলের পাস থেকেস পেরি-এমরিক অউবামিয়াং-এর গোলে ম্যাচে সমতায় ফেরায় কাতালান ক্লাবটি। চার মিনিটের মধ্যে ফের গোল পায় বার্সেলোনা। ৬৩ মিনিটে পেড্রির গোলে লিড নেয় সার্জিও বুসকেটসের দল।

৮৩ মিনিটে আবারও সমতা ফিরিয়ে আনে লেভান্তে। এ বারও তারা গোল পায় সেই পেনাল্টির সৌজন্যে। বার্সা ডিফেন্সের একাধিক ভুলের সুযোগে এই নিয়ে ম্যাচে তৃতীয় পেনাল্টি পায় লেভান্তে। যেখানে দু'টি থেকে গোল আসে। জালে বল ঠেলতে ভুল করেননি গঞ্জালো মালেরো। এই অবস্থায় যে কোনও দলের কাছেই গোল হজম করে ম্যাচে ফিরে আসা কঠিন। ৯০ মিনিট অতিক্রান্ত হয়ে সংযুক্ত সময়ের যখন খেলা চলছে তখন ম্যাচের ভাগ্য ড্র-এর কোলে ঢলে পড়ছে ধরে নিয়েছিলেন অনেক সমর্থক। নাটক তখনও বাকি ছিল। সংযুক্তি সময়ের দ্বিতীয় মিনিটে ডেম্বেলের পাস থেকে লিউক ডি জং-এর গোলে ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই ম্যাচে পেনাল্টি ছাড়া আরও একটু সহজ সুযোগ নষ্ট করে লেভান্তে। একই রকম ভাবে সুযোগ হাতছাড়ার বহর বার্সেলোনার ছিল দেখার মতো। এদিন ৬৪ শতাংশ বল নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার দখলে। লিগ টেবলের দ্বিতীয়স্থান বার্সা ধরে রাখল। প্রথম স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ১২ পয়েন্টে এগিয়ে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+