করোনা আবহে ইবিজায় প্রেমাদতরীতে ছুটি কাটাতে গিয়ে বিতর্কে মেসি

করোনা আবহে ইবিজায় প্রেমাদতরীতে ছুটি কাটাতে গিয়ে বিতর্কে মেসি

করোনার কাঁপছে বিশ্ব। এই পরিস্থিতির মাঝেই সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘুরতে বেড়িয়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার দুই তারকা ফুটবলার বিতর্কে জড়ালেন। স্পেনে করোনা আতঙ্কে অনেকটাই নিয়ন্ত্রণে। ভাইরাসে নতুন করে সংক্রমিত হওয়ার সংখ্যা কমতে থাকায় লা-লিগা শেষে লিওনেল মেসি ও লুই সুয়ারেজ ঘুরতে বেড়িয়েছিলেন।

স্পেনে করোনা পরিস্থিতি

স্পেনে করোনা পরিস্থিতি

ইউরোপের স্পেনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বেশ কিছু অঞ্চলে নতুন করে মারণ ভাইরাসে সংক্রমণ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে সরকার ফের নড়েচড়ে বসেছে। সাধারণ মানুষকে ফের ঘর থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

ইবিজায় ছুটি কাটতে গেলেন মেসি ও সুয়ারেজ

ইবিজায় ছুটি কাটতে গেলেন মেসি ও সুয়ারেজ

স্পেনের সরকার যখন নতুন করে মানুষকে সতর্ক করছে তখন ইবিজায় ছুটি কাটাতে গিয়েছেন মেসি। প্রমোদতরীতে বসে মেসির রোদ পোহানোয় ছবি প্রকাশ পেয়েছে। কখনও আবার জেট স্কি নিয়ে মেসিরা সুমদ্রের জলে আলোড়ন তুলেছেন। স্প্যানিশ মিডিয়ায় সেই সব ছবি প্রকাশ পেয়েছে।

শুধু মেসি-সুয়ারেজরাই নয় পিকে-স্টেগানরাও ছুটি কাটাচ্ছেন

শুধু মেসি-সুয়ারেজরাই নয় পিকে-স্টেগানরাও ছুটি কাটাচ্ছেন

স্প্যানিশ মিডিয়া সূত্রে আরও খবর শুধু মেসি-সুয়ারেজরাই নয়, বার্সলোনা দলের আরও অনেক ফুটবলাররা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ছুটি কাটাচ্ছেন। এই তালিকায় পিকে, মার্ক আন্দ্রে টার স্টেগানদের নামও রয়েছে।

পাখির চোখ চ্যাম্পিয়ন্স লিগ

পাখির চোখ চ্যাম্পিয়ন্স লিগ

রিয়াল মাদ্রিদের কাছে লা-লিগা হাতছাড়া করার পর মেসির বার্সোলোনার পাখির চোখ এখন চ্যাম্পিয়ন্স লিগ। লা লিগা খেতাব হাতছাড়া হওয়ার যন্ত্রণা ভুলতে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরিকল্পনা নিয়ে ভাবছেন মেসি। ২৯ জুলাই থেকে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি শুরু করার পরিকল্পনা রয়েছে। করোনা পরবর্তী সময় ৮ অগাস্ট নাপোলির বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর লড়াইয়ে নামছে মেসিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+