CWG 2022: জমে গেল ভারত-পাকিস্তান ম্যাচ, বার্বাডোজের বিরুদ্ধে কমনওয়েলথ গেমসে অবিশ্বাস্য হার পাক বাহিনীর

বার্বাডোজের বিরুদ্ধে কমনওয়েলথ গেমসে অবিশ্বাস্য হার পাকিস্তানের, জমে গেল ভারত-পাক ম্যাচ

ভারতের মতোই কমনওয়েলথ গেমসে হার দিয়ে অভিযান শুরু করল পাকিস্তান। বার্মিংহ্যামের এজবাস্টনে বার্বাডোজ ১৫ রানে পরাজিত করল বিসমা মারফের দলকে। শনিবার টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বিসমা মারুফ। কিন্তু বিশেষ লাভ তাতে হয়নি। বার্বাডোজ প্রথমে ব্যাটিং করে ১৪৪/৪ রান সংগ্রহ করে।

CWG 2022: জমে গেল ভারত-পাকিস্তান ম্যাচ, বার্বাডোজের বিরুদ্ধে কমনওয়েলথ গেমসে অবিশ্বাস্য হার পাক বাহিনীর

ক্যারিবিয়ান দলটি শুরুতে প্রথম ওভারেই উইকেট হারালেও অধিনায়ক হেলি ম্যাথিউজ এবং কাইসিয়া নাইটের সৌজন্যে স্কোর বোর্ডে ভাল রান তোলে। এই দুই ব্যাটসম্যানই অর্ধ-শতরান করেন। ৬২ রানে অপরাজিত থাকেন বার্বাডোজের উইকেটরক্ষক কাইসিয়া নাইট, অধিনায়ক হেইলি ম্যাথইউজ করেন ৫১ রান। দলের সব সেরা ব্যাটসম্যান দিয়েন্দ্র ডটিন ওপেন করতে নেমে ৮ রানে প্যাভিলিয়নে ফেরেন। মিডল অর্ডারে রান পাননি কাইশোনা নাইট।

পাকিস্তানের হয়ে দুইটি উইকেট পান ফতিমা সানা এবং একটি উইকেট পান ডিয়ানা বেগ। একটি উইকেট রান আউটের মাধ্যমে পেয়েছে পাকিস্তান।

টি-২০ ক্রিকেটে ১৪৫ রান তাড়া করা আধুনিক সময়ে খুব বড় বিষয় নয়। কিন্তু ন্যূনতম এই রানটিও তুলতে পারেননি পাকিস্তানের মহিলা দলের ক্রিকেটাররা। পাকিস্তানের ইনিংস শেষ হয় ১২৯/৬ রানে। ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় পাকিস্তান। গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরেন ইরাম জাভেদ। অপর ওপেনার মুনিবা আলির ব্যাট থেকে আসে ১৭ রান। সেট হয়ে খেলা দুই ব্যাটার ওমাইমা সোহেল (১০) এবং অধিনায়ক বিসমা মারুফ (১২) রান আউট হওয়ার ফলে বিরাট ধাক্কা খায় পাকিস্তানের ইনিংস। যদিও শেষ পর্যন্ত হাল ছাড়েনি পাকিস্তান। দলের অন্যতম তারকা নিদা ডার ৩১ বলে ৫০ রান করে অপরাজিত থাকলেও মরিয়া চেষ্টা দলকে কোনও ভাবেই জয় এনে দিতে পারেনি।

বার্বাডোজের হয়ে একটি করে উইকেট সংগ্রহ করেন শামিলিয়া কনেল, আলিয়া আলিনা, হেলি ম্যাথিউজ এবং দিয়েন্দ্র ডটিন। কমনওয়েলথ গেমসে ৩১ জুলাই মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। দুই দেশের এই ম্যাচকে ঘিরে এমনিতেই পার চড়ছে। তার উপর দুই দেশ নিজেদের প্রথম ম্যাচে হারের ফলে এই ম্যাচের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+