শাস্তি ভুগছেন নির্বাসনের, তালিকায় রয়েছেন এক নম্বরে, রাবাদার আজব কাহিনি
নির্বাসিত কাগিসিও রাবাদা আইসিসি- ক্রমতালিকার শীর্ষে. জেমস অ্যান্ডারসনকে টপকে গেলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কাগিসিও রাবাদা আইসিসি-র টেস্ট প্লেয়ার ক্রমতালিকার এক নম্বরে চলে এলেন।
বিশ্ব ক্রিকেট নয়া নজির তৈরি করেছেন প্রোটিয়া এই বোলার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর বোলিংয়েই সমতা ফিরেছে দক্ষিণ আফ্রিকা। ১৫০ রান দিয়ে ১১ উইকেট নিয়েছেন তিনি। যদিও এই টেস্টের পর নির্বাসিত হয়েছেন রাবাদা। স্টিভ স্মিথের সঙ্গে ইচ্ছাকৃত ধাক্কাধাক্কির জেরে তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। ডেভিড ওয়ার্নারের সঙ্গে গন্ডগোলের শিকার করে নেওয়ায় তাঁর আরও ১৫ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে। যেখানে তার ডিমেরিট পয়েন্টও কাটা হয়েছে।
Look who's back at No.1 among Test bowlers! 
All the latest ⬆️⬇️ in @MRFWorldwide Test Player Rankings 👇https://t.co/LtxpwXrpF2 pic.twitter.com/KMpADJAulw
— ICC (@ICC) March 13, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তাঁর বোলিং পারফরম্যান্স দিয়ে জেমস অ্যান্ডারসনকে টপকে যেতে সাহায্য করেছে। রেটিংয়ে ৯০০ পয়েন্ট পেরিয়েছেন তিনি। এই নিয়ে ২৩ তম ক্রিকেটার এই কাজ করে দেখালেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলবে ইংল্যান্ড। তাতে ফের একবার অ্য়ান্ডারসন টপকে যেতে পারেন রাবাদাকে।
Click it and Unblock the Notifications