Bangladesh Stadium: ইউনূসের বিষ-নজর! বঙ্গবন্ধুর নাম হঠিয়ে ঢাকায় ফিরল পাক আমলের জাতীয় স্টেডিয়াম
Bangladesh Stadium: ইতিহাসকে মুছে ফেলার সবরকম চেষ্টা চালাচ্ছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এবার নাম বদলে দেওয়া হলো বঙ্গবন্ধু স্টেডিয়ামের।
এই প্রথম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কোনও জাতীয় পর্যায়ের স্টেডিয়ামের নাম বদলের পথে হাঁটল। বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম রাখা হলো জাতীয় স্টেডিয়াম।

বাংলাদেশে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মহম্মদ আমিনুল ইসলামের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই নাম বদলের কথা ঘোষণা করা হয়েছে। ১৯৫৪ সালে স্থাপিত এই স্টেডিয়ামের নাম ছিল ঢাকা স্টেডিয়াম। বাংলাদেশের অনেক খেলাই এখানে হয়েছে।
এই মাঠেই প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। ১৯৯৬ সালে বাংলাদেশের ক্ষমতায় আসে আওয়ামি লিগ সরকার। তারপর ১৯৯৮ সালে এর নাম রাখা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ, গত ৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু স্টেডিয়ামের নাম বদলেছে।
উপজেলা পর্যায়ে ১৫০টি স্টেডিয়ামের নাম বদলানো হয় ১২ ফেব্রুয়ারি। সেগুলি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল। প্রতিটি উপজেলাতেই স্টেডিয়ামগুলির নতুন নাম রাখা হয়েছে সংশ্লিষ্ট উপজেলার নামে। জানা যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার পরিবারের কারও নামাঙ্কিত স্টেডিয়ামগুলির নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে। এবার দেশের মূল স্টেডিয়ামের নাম বদলে দেওয়া হলো।
পাকিস্তান আমলে ক্রিকেটের কথা মাথায় রেখেই বাংলাদেশে এই স্টেডিয়ামটি তৈরি হয়। স্বাধীন বাংলাদেশে সব ধরনের খেলাই হয়েছে। ক্রিকেট বিশ্বকাপ থেকে সাফ গেমসের মতো ইভেন্টও হয়েছে। বিশ্বের তাবড় ক্রীড়াবিদরা এখানে খেলেছেন। ২০০৫ সাল থেকে ক্রিকেট চলে যায় মীরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। ক্রিকেট সরায় এই স্টেডিয়ামে ফুটবল, অ্যাথলেটিক্স হতো। যদিও বিগত চার বছর ধরে এই স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় খেলাধুলো বন্ধ।












Click it and Unblock the Notifications