India vs Bangladesh: ৪২ বছর পর প্রথমবার, চিপকের মাঠে বাংলাদেশের সিদ্ধান্তে বড় চমক
চেন্নাইয়ের চিপকের মাঠে টেস্টে টসে জিতে যে কোনও দলই প্রথমে ব্যাটিং নেয়। এটাই যেন স্বাভাবিক নিয়ম এই মাঠের। অন্তত বিগত ৪ দশকের পরিসংখ্যান সেই কথাই বলছে।টেস্ট ম্যাচে টস জিতলে চিপকের মাঠে ব্যাটিং করার কথাই ঘোষণা করেন অধিনায়করা। কি্ন্তু বৃহস্পতিবার সেই ধারা ভাঙলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৪২ বছর পর চেন্নাই টেস্টে কোনও অধিনায়ক টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিস। ভারতের বিরুদ্ধে চিপকে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ । শেষ ২১ টেস্টের মধ্যে এই প্রথম কোনো দল চিপক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

শেষবার এটি ঘটেছিল ১৯৮২ সালে যখন ভারত এবং ইংল্যান্ডর মধ্যে ম্যাচে। সেই ম্যাচে টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড দল। গুন্ডপ্পা বিশ্বনাথের ২২২ এবং যশপাল শর্মার ১৪০ রানের সৌজন্যে ভারত তাদের প্রথম ইনিংসে ৪৮১ রান করেছিল। জবাবে ইংল্যান্ড ৩২৮ রানে গুটিয়ে যায় কারণ দিলীপ দোশি ৪ উইকেট নিয়েছিলেন। ভারত দ্বিতীয় ইনিংসে ১৬০ রান করার পরে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।এবার ম্যাচের ফলাফল কী হয় সেটাই দেখার।
বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, আমরা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি। উইকেটে আর্দ্রতা আছে এবং আমরা তা কাজে লাগাতে চাই। পিচ শক্ত দেখাচ্ছে এবং আর্দ্রতা আছে। প্রথম সেশনটা খুব ভালো হবে সিমারদের জন্য। আমরা যেভাবে (পাকিস্তানের বিপক্ষে) সিরিজ খেলেছি, তাতে আমরা আত্মবিশ্বাসী।
India vs Bangladesh: রিঙ্কুর ওভারই বদলে দিয়েছে জীবন! টেস্ট দলে সুযোগ পেয়ে যশের মুখে কঠিন সময়ের কথা
৬৩২ দিন পর আবার টেস্ট দলে ফিরলেন ঋষভ পন্থ।২০২২ সালের ডিসেম্বরে মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন ঋষভ। ২৫ ডিসেম্বর শেষ হয়েছিল সেই ম্যাচ। ২০২২ সালের ৩০ ডিসেম্বর দিল্লি থেকে রুরকির বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। পন্থ নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গুরুতর আহত হন তরুণ ক্রিকেটার। তার পর থেকে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। এরআগে টি২০ এবং ওডিআই খেলেছিলেন, এবার টেস্ট দলেও প্রত্যাবর্তন হল পন্থের।












Click it and Unblock the Notifications