দিন-রাতের টেস্টের আগে ভিজে বলে অনুশীলনে মগ্ন বাংলাদেশের পেসাররা, বিস্তারিত জেনে নিন

দিন-রাতের টেস্টের আগে ভিজে বলে অনুশীলনে মগ্ন বাংলাদেশের পেসাররা, বিস্তারিত জেনে নিন

একে শিশির সমস্যা, তার ওপর গোলাপি বল, সন্ধ্যের ইডেন যে পেসারদের ভোগাবে না, তা কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না। তা বুঝেই অনুশীলনের নতুন ধারা আমদানি করলেন বাংলাদেশি পেসাররা। শোনা যাচ্ছে, শিশির বলের গ্রিপ সঠিক রাখতে ভিজে বলে অনুশীলন করছেন তাঁরা।

দিন-রাতের টেস্টের আগে ভিজে বলে অনুশীলনে মগ্ন বাংলাদেশের পেসাররা, বিস্তারিত জেনে নিন

২২ নভেম্বর ভারতের প্রথম দিন-রাতের টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। টিম ইন্ডিয়া শিবিরের কয়েকজন ক্রিকেটারের গোলাপি বলে খেলার অভিজ্ঞতা থাকলেও এ ব্যাপারে একেবারে অনভিজ্ঞ বাংলাদেশ। তাই প্রথম টেস্ট শেষ হওয়ার পর ইন্দোরেই ফ্রাড লাইটে, গোলাপি বলে অনুশীলন শুরু করেন বাংলাদেশি ক্রিকেটাররা।

সন্ধ্যের পর ইডেনে শিশির পড়ে বিস্তর। সেই সময় বল গ্রিপ করতে সমস্যায় পড়েন বোলাররা। সেই সমস্যা দূর করার জন্য হেড কোচ রাসেল ডোমিনগোর তত্ত্বাবধানে ইন্দোরের হোলকার স্টেডিয়ামের নেটে ভিজে বলে অনুশীলন করতে দেখা যায় বাংলাদেশি পেসারদের। লিটন দাসকে উইকেটের পিছনে দাঁড় করিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে চলে ওই অনুশীলন। স্লিপ কর্ডন সাজিয়ে ভিজে গোলাপি বলে ক্যাচ প্র্যাকটিসও চলে দীর্ঘক্ষণ। দিন-রাতের টেস্ট তাঁদের কাছে নতুন হলেও এই ফর্ম্য়াট ধরতে খুব বেশি অসুবিধা হবে না বলেই দাবি করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা।

অন্যদিকে ইন্দোর টেস্ট শেষ হয়ে যাওয়ার পর পাওয়া দুই দিন, হোলকার স্টেডিয়ামে ফ্ল্যাড লাইটে গোলাপি বলে অনুশীলন করেন ভারতীয় দলের ক্রিকেটাররাও। তাঁদের নেট প্র্যাকটিসের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+