ভারত বনাম বাংলাদেশ: এই কারণে সিরিজ থেকে সরে গেলেন তারকা ক্রিকেটার, ঘোষিত টি-টোয়েন্টির পরিবর্ত

সিরিজ শুরুর আগেই জোর ধাক্কা। ভারত সফরে আসার আগে বিশেষ কারণে সিরিজ থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ওপেনার

সিরিজ শুরুর আগেই জোর ধাক্কা। ভারত সফরে আসার আগে বিশেষ কারণে সিরিজ থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ওপেনার। বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি সূত্রে খবর, কোহলি-রোহিতদের বিরুদ্ধে সফরে থাকছেন না তামিম ইকবাল।

এই কারণে সরে দাঁড়ালেন তামিম

এই কারণে সরে দাঁড়ালেন তামিম

এমনিতেই বুকের পাঁজড়ে হালকা চোট রয়েছে তামিমের। এরপরও যদিও ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন তামিম। কিন্তু বোর্ড সূত্রে জানা গিয়েছে, তামিমের স্ত্রী সন্তানসম্ভবা। পরিবারে দ্বিতীয় সন্তান আসার খুশিতে, বিশেষ এই সময়ে স্ত্রীয়ের সঙ্গে থাকতে চান বলে বোর্ডকে অনুরোধ করেন। বোর্ড তাঁর অনুরোধ রেখেছে। সেকারণেই সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন তামিম।

টি-টোয়েন্টিতে তামিমের পরিবর্ত

টি-টোয়েন্টিতে তামিমের পরিবর্ত

৩ নভেম্বর থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। সেক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী টি-টোয়েন্টি সিরিজে তামিমের পক্ষে থাকা অনিশ্চিত। তার পরিবর্তে ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে সুযোগ পেলেন ইমরুল কায়েস।

 একনজরে বাংলাদেশের ভারত সফর

একনজরে বাংলাদেশের ভারত সফর

৩ নভেম্বর-প্রথম টি-টোয়েন্টি
৭ নভেম্বর-দ্বিতীয় টি-টোয়েন্টি
১০ নভেম্বর-তৃতীয় টি-টোয়েন্টি

১৪-১৮ নভেম্বর প্রথম টেস্ট
২২-২৬ নভেম্বর দ্বিতীয় টেস্ট

একনজরে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল

একনজরে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল

শাকিব আল হাসান(অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, সৌম সরকার, মহম্মদ নৈইম, মুসফিকুর রহিম, মাহমাদুল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হুসেন, আমিনুল ইসলাম, আরাফাত সানি, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, সইফুল ইসলাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+