কোহলিকে কুকুর বলা থেকে ভারত চোর, সোশ্যাল মিডিয়ায় তাণ্ডব বাংলাদেশী ফ্যানেদের

ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে উত্তেজনা মাঠের বাইরে সোশ্যাল মিডিয়াতেও। কিন্তু শালীনতার সীমা লঙ্ঘন করছেন বাংলাদেশী ফ্যানরা। ঠিক কী বলছেন তারা।

জেন্টলম্যানস গেম ক্রিকেট। এই কথাটা অনেকটা প্রচলিত প্রবাদের মতই। ফুটবল বা রাগবির মত আগ্রাসন দেখা যায়না এখানে। ক্রিকেট খেলার মত এর সমর্থকদের মধ্যে উগ্রতা অনেকটা কম। কিন্তু ইদানিং বোধহয় সেটাও বদলে যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবি, সৌঃ ফেসবুক

বর্তমান দিনে সোশ্যাল মিডিয়া যোগাযোগের একটা বড় মাধ্যম। বিভিন্ন বিষয় নিয়ে সেখানে মত প্রকাশের স্বাধীনত থাকে। কিন্তু ভারত বনাম বাংলাদেশ ম্যাচের আগে থেকে বাংলাদেশ সমর্থকরা যা শুরু করেছেন তা নিঃসন্দেহে ধিক্কারযোগ্য।

ভাইরাল হওয়া সেই পোস্ট, সৌঃ ফেসবুক

একের পর এক পোস্টে ভারতীয় দল এবং ভারতের ক্রিকেটারদের নিয়ে যেরকম কুরুচিকর মন্তব্য করা হয়েছে তা শালীনতার সীমা পুরোপুরি লঙ্ঘন করেছে। ম্যাচের আগে যুবরাজ সিংকে নিয়ে বেশ কিছু কুরুচিকর পোস্ট হয়েছিল। ম্যাচ হারের পর তারা থামা তো দূরের কথা আরও খারাপ ভাবে সোচ্চার হয়েছেন। শুধু সোশ্যাল মিডিয়াই নয় অনেক সংবাদমাধ্যমও এই বিষয়টিতে তাদের পাশে দাঁড়িয়ে উস্কানি দিচ্ছে।

ভাইরাল হওয়া সেই পোস্ট, সৌঃ ফেসবুক

এমন ভাবেই অপমানিত করা হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের

ভাইরাল হওয়া সেই পোস্ট, সৌঃ ফেসবুক

একটা ছোট দেশ যেভাবে বিশ্ব ক্রিকেটে নিজেকে মেলে ধরছে তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। কিন্তু তাঁদের ক্রিকেট ফ্যানরা যদি নিজেদের সেই আন্তর্জাতিক মানে নিয়ে যেতে না পারেন,তাহলে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ক্রিকেটই। সম্মান হারাবেন সকলের চোখেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+